News Flash

  • Home
  • Uncategorized
  • মোগাদিসুতে জোড়া বিস্ফোরণ, মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে
Image

মোগাদিসুতে জোড়া বিস্ফোরণ, মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

মোগাদিসু, ১৫ অক্টোবর (হি.স.) : জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সোমালিয়ার রাজধানী মোগাদিসু। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। আহত কমপক্ষে ৩০০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সরকারের তরফে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সংগঠন। এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফারমাজো।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিত্সার জন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণস্থল দুটির মধ্যে একটি মোগাদিসুর ব্যস্ততম এলাকা সাফারি হোটেলের বাইরে। অন্যটি শহরের মেদিনা এলাকায় |
জানাগেছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোডান ডিস্ট্রিক্টের ব্যস্ত বাণিজ্যিক এলাকা কে-ফাইভ মোড় লাগোয়া একটি বহুতল হোটেলের সামনে বিস্ফোরক বোঝাই ট্রাকে বিস্ফোরণ হয়। মুহূর্তে ধসে পড়ে সাফারি হোটেল নামে ওই হোটেল সহ আশপাশের বাড়ি এবং দোকানপাট। দূরবর্তী বেশ কিছু দোকান, বাড়ির কাচ, দেওয়ালেও ফাটল ধরে। আগুন ধরে যায় হোটেলের সামনে পার্ক করে রাখা বেশ কিছু গাড়িতে।
বিস্ফোরণে আহতদের হাসপাতালে স্থানান্তরিত করার সময় খবর মেলে শহরের মেদিনা এলাকায় নতুন করে আরও একটি বিস্ফোরণ হয়েছে। সেখানেও হতাহতের সংখ্যা অনেক। ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ বিস্ফোরণস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। তবে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
প্রশাসন জানিয়েছে, ওই হোটেলে সাধারণত সাধারণ নাগরিকরাই যেতেন, সরকারি কর্মীরা নয়। ফলে হতাহতরা অধিকাংশই সাধারণ মানুষ। এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ভিড়ে ঠাসা এলাকায় সন্ধ্যার ব্যস্ত সময়ে বিস্ফোরণ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
এতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফারমাজো।
সোমালিয়ায় ২০০৭ সালে পর থেকে দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। পুলিশ জানিয়েছে, রাজধানীর একটি হোটেলের বাইরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাশ্ববর্তী কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে পাশে রাখা বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। এর দুই ঘণ্টা পর মোগাডিশুর মেদিনা জেলায় আরেকটি বোমা বিস্ফোরণ হয়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top