News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধুর বাড়ির ফ্রিজ থেকে পাওয়া গেল যুবকের টুকরো দেহ
Image

বন্ধুর বাড়ির ফ্রিজ থেকে পাওয়া গেল যুবকের টুকরো দেহ

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে নিখোঁজ ব্যক্তির টুকরো দেহাবশেষ মিলল তারই বন্ধুর বাড়ির ফ্রিজ থেকে| রবিবার এমন চাঞ্চল্য খবর প্রকাশ্যে এসেছে| মৃত ব্যক্তির নাম বিপিনচাঁদ যোশী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির মেহরাউলিতে। তবে ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত বন্ধু বাদল মণ্ডল পলাতক। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে দেখা গেছে, দক্ষিণ দিল্লির একটি রেস্তরাঁর কর্মী ছিলেন তাঁরা। থাকতেনও তাঁরা একই এলাকায়। ৯ অক্টোবর তাঁরা দুজনেই একসঙ্গে ওই রেস্তরাঁ থেকে বেরিয়ে আসেন। বাদলের বাড়িতে গিয়ে পুলিশ দেখতে পায়, তাঁর বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। দেখতে পায় চাপ চাপ রক্ত মেঝেতে ছড়িয়ে রয়েছে। দুর্গন্ধও নাকে আসছিল। তল্লাশি চালাতে গিয়ে ফ্রিজের ভিতর থেকে দেহের টুকরো অংশগুলি খুঁজে পায় পুলিশ। একটা কালো প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখা ছিল সেগুলি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বিপিনচাঁদ ৯ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১২ অক্টোবর বিপিনের ভাই পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখে, অফিসে কয়েকদিন গরহাজির ছিলেন বিপিন। গরহাজির ছিলেন তাঁর বন্ধু বাদল মণ্ডলও। তাঁদের দু’জনকেই শেষবার বাদলের ভাড়া বাড়িতে দেখা গিয়েছিল। ওই বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন বাদল। কিন্তু, সম্প্রতি তাঁদের পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top