News Flash

  • Home
  • Uncategorized
  • দীপাবলির দিন বোতাম টিপে আগরতলা-দিল্লি রাজধানী এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী
Image

দীপাবলির দিন বোতাম টিপে আগরতলা-দিল্লি রাজধানী এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ ত্রিপুরা সহ বরাক উপত্যকার মানুষের কাছে দীপাবলির উপহার আগরতলা দিল্লি রাজধানী এক্সপ্রেস ১৯ অক্টোবর আগরতলা থেকে দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের উদ্বোধন হবে৷ কিন্তু রাজধানীর মতো গুরুত্বপূর্ণ একটি ট্রেনের অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিয়া হাসাওয়ের হিউহাফলং বা মাইবাং স্টেশনে কোনও স্টেপজ নেই৷ এ নিয়ে পাহাড়বাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷
এদিকে ১৯ অক্টোবর আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে রাজধানী এক্সপ্রেসের৷ দীপাবলির দিন দিল্লি থেকে রিমোর্টের বোতাম টিপে রাজধানী এক্সপ্রেসের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীে নরেন্দ্র মোদীর৷ ২২৪৪০/২২৪১ নিউদিলিল- আগরতলা-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস নতুনদিল্লি থেকে প্রতি শনি, বৃহস্পতিবা এবং শুক্রবার চলাচল করবে এবং আগরতলা থেকে সোম, শনি এবং রবিবার চলাচল করবে৷ ২২৪৪১ ডাউনে রাজধানী এক্সপ্রেস সপ্তাহে তিনদিন আগরতলা থেকে ছারবে রাত ৭টা ২৫ মিনিটে এবং নতুন দিল্লি পৌঁছবে সকাল ১০টা ২৫ মিনিটে৷ একইভাবে ২২৪৪০ আপ রাজধানীে এক্সপ্রেস সপ্তাহে তিন দিন দুপুর ২টায় নতুনদিল্লি থেকে ছেড়ে আগরতলা পৌঁছবে সকাল ৫টায় আগরতলা৷ দিল্লি থেকে ছাড়ার পর মোট ১৬টি স্টেশনে দাঁলিয়ে গন্তব্যে পৌঁছবে রাজধানী এক্সপ্রেস৷ ট্রেনটিতে থাকবে এসি প্রথম শ্রেণীর একটি, এসি ২ টায়ার চারটি, এসি৩ টায়ার ১০টি, পেন্ট্রিকার, ২টি পাওয়ার কার কাম গার্ড ভ্যান ২টি সহ মোট ১৯ টি কোচ৷
লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের ৯৮ কিলোমিটার ছেড়ে দিলে ১৮০ কিলোমিটার রেলপথই গিয়েছে ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে৷ কিন্তু তার পরও পাহাড়ের বাসিন্দাদের রাজধানী এক্সপ্রেস থেকে বঞ্চিত করল উত্তরপূর্ব সীমান্ত রেল৷ শনিবার ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রধান সংগঠনদের নিয়ে গঠিত যৌথ সমন্বয় সমিতির সভাপতি কল্যান দাওলাগপু বলেন, ত্রিপুরায় বিধানসভা নির্বাচন সামনেই৷ তাই ত্রিপুরার মানুষকে খুশি করতেই নরেন্দ্র মোদী দীপাবলির উপহার হিসেবে রাজধানী এক্সপ্রেস তুলে দিলেন গড়শি রাজ্যকে৷ ডিমা হাসাওয়ে কোনও নিবার্চন নেই৷ তাই বিজেপি সরকার রাজধানী এক্সপ্রেস ট্রেন থেকে বঞ্চিত করেছে পাহাড়বাসীকে৷ কল্যাণবাবু বলেন, ডিমা হাসাও জেলায় এখন জঙ্গি সমস্যা নেই৷ তাই সরকার এখন ভয় করে না৷ যার ফলে পাহাড়ের মানুষের সঙ্গে এভাবে বিমাতৃসূলভ আচরণ করছে৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজধানী এক্সপ্রেসের নিউহাফলং স্টপেজ রেল কর্তৃপক্ষ যদি বিবেচনা না করে তা হলে পাহাড়ের মানুষ সম্মিলিতভাবে গমতান্ত্রিক আন্দোলন শুরু করবে৷ এমন কি রেল অবোরধের মতো কার্যসূচিও নেওয়া হবে, জানিয়েছেন, কল্যাণ দাওলাগুপ্ত৷ বলেন, রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনের নিউহাফলং স্টেশনে স্টপেজ না থাকায় ব্যাপার কোনওভাবে মেনে নেবে এই জেলা৷ কল্যাণ বলেন, বর্তমানে শিলচর,-গুয়াহাটিরে মধ্যে সপ্তাহে তিনদিন চলাচলকারী স্পেশাল ট্রেনটি বন্ধ করে দিয়ে ওই ট্রেনটিকে শিলচর লামডিং পর্যন্ত হিলক্যুইন হিসেবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর তীব্র বিরোধিতা করে তিনি বলেন, কোনও চালু ট্রেনকে বন্ধ করে অন্য নাম দিয়ে চালানো উচিত নয়৷ নিলক্যুইন নাম দিয়ে নতুন ট্রেন চালু করা হোক৷
পাহাড়ের মানুষের দাবি ছিল, হাফলং থেকে গুয়াহাটি পর্যন্ত চলুক হিলক্যুইন৷ তবে শিলচর থেকে লামডিং পর্যন্ত হিলক্যুইন ট্রেন চললেও আমাদের আপত্তি নেই, তবে পাহাড়ের রেল যাত্রীদের জন্য দুটি কামরা সংরক্ষিত রাখতে হবে৷ মিটার গেজ থাকার সময় হিলক্যুইন ট্রেন হাফলং ও লামডিং থেকে চলাচল করত৷ আগের সেই নির্ধারিত সময়েই হাফলং থেকে চলতে হবে৷ হিলক্যুইন ট্রেন, সাফ জানান কল্যাণ দাওলাগপু৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top