News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া বাড়িতে ছাত্রীর মৃতদেহ, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

ভাড়া বাড়িতে ছাত্রীর মৃতদেহ, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ বাইখোরায় প্রয়াস এনজিও র এক উপজাতি ছাত্রীর আত্মহত্যার ঘনাকে কেন্দ্র করে উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্টই সন্দেহ দেখা দিয়েছে৷ মৃত ছাত্রীর নাম সুপ্রিয়া মগ (১৮)৷ ঘটনার বিবরণে জানাগেছে, মাধ্যমিকে ড্রপ আউট ছাত্রী হিসাবে প্রয়াস এনজিওর মাধ্যমেই পনাশুনা চালাত সুপ্রিয়া৷ সুপ্রিয়ার বাড়ি শান্তির বাজারের কোয়াইফাং এলাকায়৷ পড়াশুনার সুবাদে সে এনজিওর পার্শ্ববর্তী বাদল বিশ্বাসদের বাড়িতে ভাড়াটে হিসাবে থাকতো৷ এই ভাড়াটে বাইড়তেই শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এলাকার লোকজন৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটাস্থলে ছুটে আসে পুলিশ৷ পরে পুলিশ এবং এলাকাবাসী মিলে বাইখোরা প্রাথমিক হাসপাতালে সুপ্রিয়াকে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার দেহে প্রান থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে পাঠিয়ে দেওয়া হয় শান্তির বাজার জেলা হাসপাতালে৷ যদিও জেলা হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় সুপ্রিয়ার৷ সেখানে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ এইদিকে এনজিও-র একটি বিশেষ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবারই ছুটি নিয়ে বাড়ি যেতে চাইছিল সুপ্রিয়া৷ কিন্তু ছুটি নাপাওয়ায় অভিমানেও সে আত্মঘাতী হতে পারে বলে অনুমান৷ সুপ্রিয়ার আত্মহত্যার খবর শুনে তার পরিবারের লোকজনেরা ছুটে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top