News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাত বিধানসভা নির্বাচনে ১৫০টিরও বেশি আসন পাবে বিজেপি, দাবি যোগী আদিত্যনাথের

গুজরাত বিধানসভা নির্বাচনে ১৫০টিরও বেশি আসন পাবে বিজেপি, দাবি যোগী আদিত্যনাথের

নভসারি, ১৪ অক্টোবর (হি.স.): আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে ১৫০টিরও বেশি আসন পাবে বিজেপি। শনিবার এই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গুজরাত বিধানসভায় দেড়শোর বেশি সংখ্যক আসনে বিজেপির জয়লাভের কারণ ব্যাখ্যা করে যোগী আদিত্যনাথ বলেছেন, নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন উন্নয়নের যে কাজ করেছেন, বিধানসভা নির্বাচনে তার ফল পাবে বিজেপি। পাশাপাশি তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাত এবং দেশের অন্য রাজ্যগুলির জন্যে উন্নয়নের যে রোড ম্যাপ তৈরি করেছেন, গুজরাত বিধানসভা নির্বাচনে তার ইতিবাচক ফল পাবে বিজেপি।
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, গত ২০ বছরে গুজরাতে মাথাপিছু রোজগার ১০ গুণ বেড়েছে। তাছাড়াও, গুজরাতে প্রভূত উন্নয়ন হয়েছে। বহুগুণ বেড়েছে কর্মসংস্থা্ন।
কংগ্রেসে‌র ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী সম্প্রতি গুজরাতের মন্দিরগুলি পরিদর্শন করেছেন। এনিয়ে রাহুলকে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেছেন, সস্তায় প্রচার পেতে গিয়ে রাহুল নিজেকে হাস্যকর করে তুলছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top