News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে, দাবি জাম্বোয়ালের
Image

রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে, দাবি জাম্বোয়ালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ রাজ্যে সরকার পরিবর্তন করে বিজেপি শাসনে নতুন জনকল্যাণকামী সরকার গড়ার ডাক দিয়েছেন দলের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক জাম্বোয়াল৷ শুক্রবার সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে দলের সদর জেলা সভাপতি মানিক দাসের নেতৃত্বে আয়োজিত সভায় প্রধান বক্তার ভাষণে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন জাম্বোয়াল৷ তাঁর মতে, রাজ্যে মানিক সরকারের শাসনে গুন্ডারাজ চলছে৷ জনগণের উন্নয়নে বরাদ্দকৃত টাকায় কোটিপতি হচ্ছে শাসক দলের নেতারা৷ আইন শৃঙ্খলা চরম ভাবে ভেঙ্গে পড়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷
ত্রিপুরাতে মানিক সরকারের নেতৃত্বে জঙ্গলরাজ চলছে বলে তিনি অভিযোগ করেন৷ তিনি বলেন, লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থানে ব্যর্থ৷ ২৫ বছরের ব্যর্থতায় আসন্ন নির্বাচনে জনগণ চির বিদায় জানাবে বামফ্রন্ট সরকারকে৷ ভোটার তালিকায় রিগিং আটকানোর জন্য বিজেপি কর্মীদের উপর শাসক দলের ক্যাডারদের আক্রমণ বন্ধ না হলে পরিণতি ভয়ঙ্কর হবে বলে কড়া হুশিয়ারি দিয়েছেন তিনি৷ চাকুরী কেলেংকারী থেকে নারী ঘটিত অপরাধ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জাম্বোয়াল৷ তিনি প্রত্যয়ের সাথে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত৷ অজয় জাম্বোয়ল ছাড়াও বক্তব্য রাখেন দলের সদর জেলা কমিটির সভাপতি মানিক দাস৷ শ্রীদাস চিটফান্ড কেলেংকারীর জন্য মানিক সরকারের পদত্যাগ দাবী করেছেন৷ তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসর পর বেকারদের আত্মনির্ভর প্রকল্প রূপায়ন, চিটফান্ডের খলনায়কদের খঁুজে বের করে লুটের টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top