News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা, অভিযোগের পাহাড় এজেন্সির বিরুদ্ধে
Image

বিশালগড়ে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা, অভিযোগের পাহাড় এজেন্সির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ অক্টোবর৷৷ শুক্রবার বিশালগড়স্থিত মা কালী গ্যাস এজেন্সিতে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে গ্যাস নিয়ে৷ এই এজেন্সিতে ব্যাকলগের সমস্যা চলছে পুজার অনেক আগে থেকেই৷ কিন্তু, গ্রাহকরা গ্যাস সিলিন্ডার নেওয়ার ছবিবশ ঘন্টা পর যখন বুকিং করে তখন মোবাইলের ডিসল্পেতে দেখা যায় এই দিন থেকে ৩৩ দিনের মধ্যে সিলিন্ডার গ্রহণ করার জন্য৷ বিশালগড় গ্যাস এজেন্সিতে কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন যে একটি গ্যাস সিলিন্ডার নেওয়ার পর ৩৩ দিনের মাথায় আরেকটি সিলিন্ডার পাওয়ার কথা থাকলেও তা মিলছে না৷ সেই জায়গায় একান্ন দিনের মাথায় মিলছে সিলিন্ডার৷ গ্যাস সিলিন্ডার নিয়ে গ্রাহক ও গ্যাস এজেন্সির কর্মীদের মধ্যে ব্যাপক বাকবিতন্ডা শুরু হয় শুক্রবার৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ একজন গ্রাহক গত ২৩ আগষ্ট গ্যাস বুকিং করেছিলেন৷ তাকে গ্যাস দেওয়া হয়েছে শুক্রবার৷ অথচ তিনি তিনি গ্যাস যখন বুকিং করেছেন তখন বলা হয়েছে ৩১-৩৩ দিনের মাথায় সিলিন্ডার পেয়ে যাবেন৷
গ্রাহকরা অভিযোগ করেছেন বিশালগড় মহকুমার বিশ্রামগঞ্জেও আরেকটি এজেন্সি রয়েছে সেখানে সঠিক সময়ে কিভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে৷ যদি বিশ্রামগঞ্জের এজেন্সি পারে তাহলে বিশালগড়ের এজেন্সি কেন পারবে না৷ দীর্ঘদিন ধরে বিশালগড় গ্যাস এজেন্সিতে এই দুর্ভোগ চলছে৷ এই এজেন্সিতে ব্যাকলগের সমস্যা বেশী পরিমানে দেখা যাচ্ছে৷ অভিযোগ এটি পরিকল্পিতভাবে করা হচ্ছে৷ কালোবাজারীদের হাতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য৷ এসব বিষয় সম্পর্কে বিশালগড় মহকুমা প্রশাসনের খাদ্য বিভাগের কর্মীরা অবগত থাকা সত্বেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ তাছাড়া, বছরে বারোটি সিলিন্ডার পাওয়ার কথা থাকলেও মিলছে না সবগুলি৷ এই বিষয়ে অবিলম্বে মহকুমা প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন মা কালী এজেন্সির গ্রাহকরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top