News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের সঙ্গে অচলাবস্থা কাটলেও ডোকলাম ছাড়েনি চিন
Image

ভারতের সঙ্গে অচলাবস্থা কাটলেও ডোকলাম ছাড়েনি চিন

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ভারতের সঙ্গে অচলাবস্থা কাটলেও ডোকলাম ছাড়েনি চিনা সেনা। উল্টে আগে যে এলাকায় রাস্তা তৈরি করা নিয়ে অশান্তি বেধেছিল, তার থেকে ১০-১২ কিলোমিটার উত্তরে আর একটি রাস্তা তৈরি করছে তারা। উদ্বিগ্ন ভুটান এ ব্যাপারে চিনের সঙ্গে কথা বলেছে। তাৎপর্যপূর্ণ ভাবে বৈঠকটি হয়েছে দিল্লিতে। উপগ্রহের থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, চিন এখন ডোকলাম থেকে ১০-১২ কিলোমিটার উত্তরে একটি রাস্তা নির্মাণ করছে। চিন ও ভুটানের মধ্যে একটি বিতর্কিত এলাকা রয়েছে, ইয়াতুং নামে। সম্ভবত সেখানে মোতায়েন চিনা সেনা ছাউনির সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য এই রাস্তা বানাচ্ছে তারা। বেজিং চায়, দিল্লির প্রভাব থেকে থিম্পুকে বার করে নিজেদের অক্ষে ঢুকিয়ে নিতে। ফলে এসব বিতর্কিত এলাকা নিয়ে থিম্পুর অবস্থানের দিকে নজর রাখছে দিল্লি।

২৭ সেপ্টেম্বর ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ভেতসপ নামগিয়েল দেখা করেন ভারতের চিনা রাষ্ট্রদূত লুও ঝাহুইয়ের সঙ্গে। ডোকলাম এলাকায় চিনা কার্যকলাপ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এই বৈঠকের ঠিক এক মাস আগে টানা কয়েক মাস মুখোমুখি দাঁড়িয়ে থাকার পর ডোকলাম থেকে সরে আসার কথা বলে ভারত ও চিন।

কয়েকটি সংবাদপত্র রিপোর্টে খবর ছিল, ডোকলাম মালভূমি থেকে ৮০০-৯০০ মিটারের মধ্যে এখনও বহাল রয়েছে চিনা সেনা, তবে রাস্তা তৈরির মালপত্র সরিয়ে নিয়েছে তারা। কিন্তু বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ডোকলামে যে এলাকায় দু’দেশের সেনা মুখোমুখি হয়েছিল, সেখানে নতুন করে কোনও নির্মাণ কাজ শুরু হয়নি, আগের অবস্থা বজায় রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top