News Flash

  • Home
  • Uncategorized
  • গৌরী লঙ্কেশের খুনিদের স্কেচ প্রকাশ করল পুলিশ
Image

গৌরী লঙ্কেশের খুনিদের স্কেচ প্রকাশ করল পুলিশ

বেঙ্গালুরু, ১৪ অক্টোবর (হি.স.) : সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশের হত্যাকারীর স্কেচ প্রকাশ করল কর্ণাটক পুলিশ৷ শনিবার হত্যাকারী সন্দেহে দু’জনের স্কেচ প্রকাশ করা হয়৷ এদের মধ্যে এক হত্যাকারীকে খুনের আগে গৌরীর বাড়িতে রেইকি করতে দেখা গিয়েছে৷ সেই ভিডিও এদিন প্রকাশ করেছে কর্ণাটক পুলিশ৷
এদিন স্কেচ প্রকাশ করার সময় স্পেশাল তদন্তকারী দলের অফিসার বি কে সিং বলেন, এই খুনের ঘটনায় দু’জনের জড়িত হওয়ার প্রমাণ মিলেছে৷ প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভিত্তি করে স্কেচ বানানো হয়েছে৷ সাংবাদিক খুনের কিনারা করতে সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়েছে৷ এর আগেও খুনিদের ব্যাপারে তথ্য দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল কর্ণাটক পুলিশ৷
তিনি অারও বলেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ২০০-২৫০ জনকে জেরা করা হয়েছে৷ সেই তথ্যের উপর ভিত্তি করে স্কেচ তৈরি করা হয়েছে৷ আমরা সবার সাহায্য চাই৷ তবে এই খুনের ঘটনায় কারা জড়িত তা নিয়ে বিশদে কোনও মন্তব্য করতে চাননি৷ গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় নাম জড়িয়েছে সনাতন সংস্থা নামে এক হিন্দু সংগঠনের৷ তদন্তকারী অফিসার জানান, এই খুনের ঘটনায় সনাতন সংস্থার জড়িত থাকার কোন প্রমাণ মেলেনি৷ কেবল মিডিয়াতেই এই তথ্য ঘুরে বেড়াচ্ছে৷
প্রসঙ্গত গত ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে গৌরীকে তার বাসভবনে গুলি করে খুন করে আততায়ীরা৷ হেলমেটে মুখ ঢাকা এক পুরুষ গৌরীর বুকে গুলি ছোড়ে৷ এই ঘটনার পরই আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরকারের সমালোচনায় কোমর বেঁধে নেমে পড়ে বিরোধীরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top