News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী এক্সপ্রেস চালু নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা
Image

রাজধানী এক্সপ্রেস চালু নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ রাজধানী এক্সপ্রেস চালু নিয়ে ধোঁয়াশা কাটছে না৷ কবে নাগাদ আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস চালু হচ্ছে তা নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না৷ বৃহস্পতিবার মহাকরণে পরিবহন মন্ত্রী মানিক দে বলেন, সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হলেও রাজধানী এক্সপ্রেস চালু নিয়ে চূড়ান্ত দিনক্ষনের বিষয়ে নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব নয়৷ তিনি বলেন, রাজ্যে রাজধানী এক্সপ্রেস চালানোর ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ মানসিক ভাবে রেলওয়ে আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস চালানোর জন্য প্রস্তুত বলে জানিয়েছে৷ কিন্তু, কবে নাগাদ তা শুরু হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাচ্ছে না৷   পরিবহন মন্ত্রী জানান, রাজধানী এক্সপ্রেস চালানোর ক্ষেত্রে পর্যাপ্ত বগি এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মীর কোন ঘাটতি রয়েছে কিনা সে বিষয়ে কোন খবর এখনো রাজ্যের কাছে আসেনি৷

পরিবহন মন্ত্রী আরো বলেন, দুর্র্গেৎসবের আগেই রাজধানী এক্সপ্রেস চালু এবং স্পেশাল ট্রেন দেওয়ার জন্য রেল মন্ত্রকের অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু সেই অনুরোধ রাখেনি রেল মন্ত্রক৷ তিনি বলেন, রাজ্য সরকার দাবি জানিয়েছে প্রতিদিন অন্তত গৌহাটি কিংবা কলকাতা রুটে ট্রেন চালানো হোক৷ পাশাপাশি, দক্ষিণের রাজ্যগুলিতে যাতায়াতের জন্য একটি ট্রেন দেওয়া হোক৷ সেই দাবিনিয়ে রেল মন্ত্রক এখনো কোন সাড়া দেয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top