News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা আন্দোলনে আরএসএসের নেতিবাচক ভূমিকা ছিল ঃ প্রকাশ কারাত
Image

স্বাধীনতা আন্দোলনে আরএসএসের নেতিবাচক ভূমিকা ছিল ঃ প্রকাশ কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ বুধবার রাজ্য সফরে এসে বর্ষীয়ান সিপিআইএম নেতা প্রকাশ কারাত রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে তীব্র আক্রমণ করেছে৷ যদিও এই ইস্যুতে তিনি কংগ্রেসকে জাতীয়বাদী বলে অভিহিত করেন৷ নভেম্বর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে স্থানীয় রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশ কারাত বলেন, ১৯২৫ সালে আরএসএস এর প্রতিষ্ঠার পর থেকে তারা দেশের বিরুদ্ধে কাজ করে গেছে৷ দেশের স্বাধীনতা আন্দোলনে তাদের কোন ভূমিকা ছিল না৷ তাদের আন্দোলন ছিল মুসলিমদের বিরুদ্ধে৷ প্রকাশ কারাত বলেন, সাভারকারের বইয়ে হিন্দু রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রের উল্লেখ আছে৷ তাদের কারণেই বিভাজন সৃষ্টি হয়েছে৷ দেশের স্বাধীনতার আন্দোলনের সময় এরা বিরোধিতা করেছে৷ তবে কংগ্রেস তখন অগ্রণী ভূমিকা নিয়েছিল৷ তারাও তখন পঁুজিবাদী, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছে৷ তিনি আরও উল্লেখ করেন, বামেরাই দেশে স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন৷ আর বামপন্থীরাই সবচেয়ে বেশী প্রাণ দিয়েছেন৷ নভেম্বর বিপ্লবের প্রভাবেই এসব সম্ভব হয়েছে৷
এদিকে, আরএসএস এবং বিজেপি দেশের বামপন্থী শক্তির অবসান ঘটাতে চাইছে৷ আর এই কেরালা, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বামেদের উপর সন্ত্রাস হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি৷ সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেন, কেরলে পদযাত্রা হচ্ছে৷ দিল্লির সিপিআইএম এর সদর দপ্তরে ঘেরাও করা হচ্ছে৷ দেশে এ ধরনের আন্দোলন এই প্রথম৷ কিন্তু কেরলের আরএসএস এর সন্ত্রাসে সিপিআইএম এর বহু ক্যাডার প্রাণ হারিয়েছেন৷ ত্রিপুরায় এরাই আইপিএফটির মাধ্যমে সন্ত্রাস চালাচেছ৷ কিন্তু প্রচার করা হচ্ছে বাম সন্ত্রাসের কথা৷ তিনি বলেন, এধরনের প্রচারে জনগণ খুব একটা যে প্রভাবিত হচ্ছেন না৷ শুধুমাত্র সাম্রাজ্যবাদী, পঁুজিবাদী শক্তি গুলিকে সহয়তার লক্ষে এই ধরনের কার্যকলাপ চলছে৷ কারণ, এই ধরনের চেষ্টার বিরুদ্ধে বামেরাই বিশেষ করে সিপিআইএম সক্রিয় ভূমিকা নিচ্ছে৷ দেশের বহু স্থানে বামপন্থী লেখক, বুদ্ধিজীবীদের হত্যা করে সামগ্রিকভাবে কন্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷
দেশের বর্তমান সরকার দেশের সার্বভৈৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন প্রকাশ কারাত৷ তার মতে মোদী সরকার ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের জুনিয়র পার্টনার বানাতে চাইছে৷ প্রকাশ কারাত আগরতলায় আয়োজিত এক হল সভায় বলেন, আরএসএস এবং বিজেপি নিজেদের সবচেয়ে বড় দেশপ্রেমী বলতে চাইছে৷ কিন্তু তারাই দেশকে জটিল সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে৷ উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের এখন সামিল হয়েছে মোদী সরকারও৷ সাম্প্রতিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সব চুক্তি হয়েছে তাতে দেশের সার্বভৌমত্ব প্রশ্ণের মুখে এসে ঠেকেছে৷ তিনি অভিযোগ করে বলেন, নরেন্দ্র মোদী সরকার দেশের অর্থনীতিতে পঙ্গু করে দিচ্ছে৷ শুধু বিদেশের পুঁজিপতিদের স্বার্থে কাজ করতে গিয়ে সাধারণ মানুষের বিস্তর সমস্যার সৃষ্টি করছেন৷ ফলে বিজেপি শাসিত রাজ্যগুলিতেও কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ছে৷ দেশের সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে সক্রিয় হচ্ছেন সাধারণ মানুষ৷ উল্লেখ করা যেতে পারে ২ দিনের সফরে সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত আজ রাজ্যে এসে পৌঁছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top