নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মাঝ বয়সী ব্যক্তির৷ মৃতের নাম বাপী শর্মা৷ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে শহরতলির নাগিছড়া রেল ব্রীজ এলাকায়৷ বিদ্যুৎ নিগমে কর্মরত বাপী শর্মার রহস্যজনকভাবে রেল ট্রেকে কাটা পড়ে মৃত্যু নিয়ে ধোয়াশায় পরিবার পরিজন৷ স্থানীয়দের চিৎকারে পুলিশ সহ রেলে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যায়৷ চলন্ত রেলের ট্রেকে কাটা পড়ে মাথা কেটে যাওয়ার বীভৎস হয়ে উঠে৷ পুলিশ মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছে৷ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভোগছিল বাপী শর্মা৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ বিদ্যুৎ নিগমে কর্মরত করনীকের রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷
নাগিছড়ায় রেলে কাটা পড়ে শরীর থেকে মাথা আলাদা হল এক ব্যক্তির
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















