News Flash

  • Home
  • Uncategorized
  • বড় মাপের জাল নোট চক্র ফাঁস হল মুম্বইতে, ধৃত দুই
Image

বড় মাপের জাল নোট চক্র ফাঁস হল মুম্বইতে, ধৃত দুই

মুম্বই, ১১ অক্টোবর (হি.স.) : বড় মাপের জাল নোট চক্র ফাঁস হল বাণিজ্য নগরী মুম্বইতে। উদ্ধার হয়েছে প্রায় নয় লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটের মধ্যে সবই নতুন ৫০০ টাকার নোট বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযানে নামে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বিভাগের অাধিকারিকরা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় কংগ্রেস নেতা ইমরান আলম শেখের বাড়িতে। উদ্ধার হয় নগদ ৮.৯ লক্ষ টাকার জাল নোট। জানা গিয়েছে, এই ইমরানই হচ্ছে জাল নোট চক্রের মূল পাণ্ডা। চক্রের সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরা হল মহেশ আলিমচাঁদনি এবং জাহিদ শেখ। ধৃত জাহিদ শেখ সম্পর্কে মূল চক্রী ইমরানের কাকা।

জেরায় ধৃতেরা জানিয়েছে যে ভারতে জাল নোট আসে বাংলাদেশ সীমান্ত দিয়ে। পশ্চিমবঙ্গ হয়ে তা নিয়ে আসা হয় মহারাষ্ট্রে। এরপরে সুযোগ বুঝে তা বাজারে ছড়িয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র পর্যন্ত জাল নোট নিয়ে আসার জন্য একজন লোক রাখা ছিল। সে পাঁচ থেকে দশ শতাংশ কমিশনের ভিত্তিতে কাজ করত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় ভারতীয় জাল নোট ছাপানো হয় বলে জেরায় জানিয়েছে ধৃতেরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top