News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লীতে বাজি বিক্রি বন্ধের সুপ্রিম নির্দেশে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের
Image

দিল্লীতে বাজি বিক্রি বন্ধের সুপ্রিম নির্দেশে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ সব সময় বিতর্কে থাকতেই পছন্দ করেন রাজ্যপাল তথাগত রায়৷ তাই হয়তো আবারও দীপাবলি উপলক্ষে দিল্লীতে এবছর বাজি বিক্রি বন্ধ রাখার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি৷ মঙ্গলবার ট্যুইটারে রাজ্যপাল আশঙ্কা প্রকাশ করেছেন কোনদিন হয়তো হিন্দুদের মৃতদেহ দাহ করার উপরেও নিষেধাজ্ঞা জারীর চেষ্টা করা হবে৷
এবছর দীপাবলিতে দিল্লীর বাতাস দূষণমুক্ত রাখতে সুপ্রিম কোর্ট বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ সর্বোচ্চ আদালত পরখ করতে চাইছে বাড়ি পোড়ানো বন্ধ রেখে দিল্লীর বাতাস দূষণমুক্ত রাখা কতটা সম্ভব৷ সেই মোতাবেক ১লা নমেভম্বরের আগে দিল্লী এবং তৎসংলগ্ণ এলাকায় কোনও ধরনের বাজি বিক্রি চলবে না বলে সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে৷
সুপ্রিম কোর্টের এই নির্দেশকে ঘিরেই ট্যুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যপাল তথাগত রায়৷ তিনি লিখেছেন, কখনো দইয়ের হাঁড়ি, আজ পটকা, কাল হয়তো দূষণের দোহাই দিয়ে মোমবাতি এবং ্যওয়ার্ড ওয়াপ্সি গ্যাং হিন্দুদের চিতা জ্বালানোর বিরুদ্ধেও মামলা করে দেবে৷ এর আগেও রাজ্যপাল তথাগত রায় একাধিকবার ট্যুইটারে বিতর্কিত মন্তব্য করেছেন৷ সাংবিধানিক পদে থেকে বারংবার বিতর্কিত মন্তব্য করা সাংবিধানিক সীমা অতিক্রম করার শামিল কি না, সেই প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ শুধু তাই নয় সাংবিধানিক পদে থেকে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে এই ধরনের মন্তব্য করা যায় কি না সেই প্রশ্ণও উঠেছে বিভিন্ন মহলে৷ এই বিষয়ে জাতীয় স্তরে বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তথাগত রায় দাবি করেন, তাঁর মন্তব্য কোনওভাবেই সাংবিধানিক সীমা লঙ্ঘণ করেনি৷ কারণ, নিজের মত প্রকাশের অধিকার তাঁর রয়েছে বলে তিনি জোরালো ভাবে দাবি করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top