News Flash

  • Home
  • Uncategorized
  • হৃত্বিক-কঙ্গনার বিতর্কে মুখ খুললেন ফারহান
Image

হৃত্বিক-কঙ্গনার বিতর্কে মুখ খুললেন ফারহান

মুম্বই, ১০ অক্টোবর (হি.স.): হৃত্বিক-কঙ্গনার বিতর্ক থেমেও যেন থামছে না৷ এমনকী, এই বিতর্কের চোটে দু’ভাগ হয়ে গিয়েছে বলিউড৷ কেউ সঙ্গ নিচ্ছেন হৃত্বিকের, তো কেউ পাশে দাঁড়াচ্ছেন কঙ্গনার‌৷ কেউ কেউ গোটা দোষটাই দিচ্ছেন হৃত্বিকের গায়ে, আবার কেউ নানা কু-মন্তব্য করছেন কঙ্গনাকেও৷ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হৃত্বিক-কঙ্গনা বিতর্কে উড়ে এসে জুড়ে বসলেন ফারহান আখতার৷ লিখলেন এক খোলা চিঠি৷
ফারহান আখতার সোশ্যাল মিডিয়াতে লিখলেন, বহুদিন ধরে বিতর্ক চলছে৷ এই প্রথম একজন পুরুষ নিজের মুখ খুললেন৷ আমি জানি এই বিতর্কে আমার কোনও রোল নেই৷ ঘটনাটা কতটা সত্যি বা কে দোষী তা একেবারেই সাইবার পুলিশের হাতে৷ আমি শুধু এই সমাজের কথা ভেবে অবাক হচ্ছি৷ যেখানে একজন মেয়ে বার বার অপমানিত হচ্ছে, বার বার তাঁকে নতুন নতুন করে অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে৷ সমাজের একটা অংশ কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তাঁকে …
অন্যদিকে, একের পর তথ্য আসছে সামনে৷ আর তা নিয়েই কঙ্গনা-হৃত্বিক বিতর্কের ঝড় তীব্র হচ্ছে ক্রমশ৷ সম্প্রতি সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর কথা তুলে কঙ্গনাকে একহাত নিয়েছেন হৃত্বিক পিতা রাকেশ রোশন৷ তারপরই ট্যুইটারে অভিযোগ পত্রটি পোস্ট করে বিতর্কে আরও আগুন দেন হৃত্বিক নিজেই৷ এমনকী, সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়ে দেন, কঙ্গনার সঙ্গে একান্তে কোনও দিন দেখাই হয়নি!
তবে এখানেই শেষ নয়, সম্প্রতি এই বিতর্কে এসে ঢুকে পড়েছেন কঙ্গনার বোন রঙ্গোলি৷ ট্যুইটারে হৃত্বিককে একহাত নিয়ে রঙ্গোলি জানান, হৃত্বিক বারবার ডিগনিটির কথা বলেন৷ নিজের ছেলেদের কাছে উদাহরণ হতে চান৷ কিন্তু একটা মেয়ে ছবি ইন্টারনেটে প্রকাশ করে দেওয়ার মতো কাজটা কী ঠিক করেছেন উনি? ছেলেদের কাছেও বা কী জবাব দেবেন হৃত্বিক?
থামার কোনও লক্ষণই নেই। বরং বেড়েই চলেছে হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াত বিতর্ক। রাকেশ রোশনের পর এবার মুখ খুললেন হৃতিক। সাফ জানিয়ে দিলেন কঙ্গনার সঙ্গে তাঁর কোনও সম্পর্কই ছিল না। বরং কঙ্গনাই তাঁকে যৌন উত্তেজক মেসেজ পাঠাতেন। হৃত্বিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। এবার হৃত্বিকের রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়ে বিতর্কের আগুনে যে আরও ঘি পড়ল তা বলার অপেক্ষা রাখে না।
কাদা ছোড়াছুড়ি চলছেই।হৃতিক ও কঙ্গনা বিতর্ক এবার অন্য মোড় নিল। কঙ্গনার একের পর এক অভিযোগের পাল্টা পুলিশের দ্বারস্থ হয়েছেন হৃতিক। বান্দ্রা কুরলা কমপ্লেক্স সাইবার ক্রাইম সেলে উনত্রিশ পৃষ্ঠার অভিযোগ জানিয়েছেন হৃত্বিকের আইনজীবী মহেশ জেঠমালানি।কঙ্গনার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না বলে হৃত্বিকের অভিযোগ করেছেন।
নিজে বিষয়টি নিয়ে মন্তব্য না করলেও কঙ্গনার আইনজীবী কিন্তু হৃত্বিকের বিরুদ্ধে মুখ খুলেছেন।
এর আগে কঙ্গনার বোন রঙ্গোলি হৃত্বিককে বুড়ো কাকা বলে সম্বোধন করেছিল। রঙ্গোলির মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা দিয়িছিলেন রাকেশ। এবার হৃত্বিক রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়ে সাইবার সেরে অভিযোগ জানানোয়, বিতর্কের আগুনে যে আরও ঘি পড়ল তা বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top