News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টায় ঠিক পথেই হাঁটছে ভারত, ইঙ্গিত অর্থনীতিবিদের
Image

অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টায় ঠিক পথেই হাঁটছে ভারত, ইঙ্গিত অর্থনীতিবিদের

কলকাতা, ১০ অক্টোবর (হি. স.): ভর্তুকি প্রত্যাহার করে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টাকে বাস্তবসম্মত বলে মন্তব্য করলেন অর্থনীতিবিদ ড. শুভনীল চৌধুরী৷ তিনি বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে আশাব্যঞ্জক স্তরে নিয়ে যেতে গেলে ভর্তুকি প্রত্যাহার একটা গুরুত্বপূর্ণ বিষয়৷
জনমোহিনী নীতি থেকে সরে এসে কেন্দ্রের মোদী সরকার যে ভাবে একের পর এক ভর্তুকি প্রত্যাহার করে চলেছে, তা নিয়ে বিতর্ক ও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷ মঙ্গলবার প্রেস ক্লাব, কলকাতা এবং ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর এক যৌথ শিবিরে ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজের শিক্ষক শুভনীলবাবু বলেন,”২০১৬-১৭ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটে (বাজেট এষ্টিমেট)যেখানে রাজস্ব ঘাটতি (ফিক্যাল ডেফিসিট) ছিল ৩.৫ শতাংশ, সেখানে পরের বছর এই হিসাবটি কমিয়ে আনা হয়েছে ৩.২ শতাংশে৷”
সাংবাদিক-শিক্ষার্থীদের কাছে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “রাজস্ব ঘাটতি বাড়তে থাকলে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়ে যায়৷ অথচ, ঋণ দেওয়ার পরিসর বাড়ে না৷ সামগ্রিক ফলে বেসরকারি ক্ষেত্রের পক্ষে ধার নেওয়ার জায়গাটা ছোট হয়ে যায়৷ বেড়ে যায় বেসরকারি ক্ষেত্রকে দেওয়া ধারে সুদের হার৷ মার খায় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার৷ পায়ে পায়ে, এসবের সঙ্গে বাড়ে মুদ্রাস্ফীতির হার৷ ভারসাম্যের চরম অভাব দেখা দেয় চাহিদা ও যোগানে৷ অর্থনীতির বিপন্নতা বাড়ে৷”
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, শিক্ষকের মত তিনি জানান, কোষাগারীয় ঘাটতির(ফিস্‌কাল ডেফিসিট) শতাংশও কমছে. ২০১৬-১৭ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটে (বাজেট এষ্টিমেট)যেখানে এই ঘাটতি ছিল ২.১ শতাংশ, সেখানে পরের বছর এই হিসাবটি কমিয়ে আনা হয়েছে ১.৯ শতাংশে৷”
বাজেটের বিশদ বোঝাতে গিয়ে তিনি উদাহরন দেন, বাজেট পেশের পর মন্ত্রীর দাবির সঙ্গে, বাস্তবের যথেষ্ট ফারাক থাকে৷ কীভাবে, তার উদাহরণও দেন তিনি৷ বলেন, “ভাল বাজেট, খারাপ বাজেট বলে কোনও নির্দিষ্ট সীমারেখা টানা যায় না৷ সবটাই নির্ভর করে, কে, কীভাবে বিষয়টা দেখছেন, তার ওপর৷”
ভারতের কর-ব্যবস্থার ওপরেও সহজভাবে আলোকপাত করেন শুভনীলবাবু৷ তিনি এ দিন ওই শিবিরে বলেন, “ভারতে কর নেওয়া হয় ১১.৪ শতাংশ৷ এর মধ্যে প্রত্যক্ষ কর ৫.৮ শতাংশ, পরোক্ষ ৫.৩ শতাংশ৷ বিশ্বের খুব কম দেশেই এত কম কর নেওয়া হয়৷ স্ক্যানডিনেভিয় অর্থাৎ উত্তর ইউরোপের দেশে এই হার ৬০ শতাংশের মত৷”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top