News Flash

  • Home
  • Uncategorized
  • টেট এর দাবীতে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেড়াও বি এড প্রশিক্ষণপ্রাপ্তদের
Image

টেট এর দাবীতে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেড়াও বি এড প্রশিক্ষণপ্রাপ্তদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ ২০১৮’র ভোটের মুখে রাজ্য সরকার চাকরী ইস্যুতে ক্রমশ বেকারদের রোষের মুখে পড়ে রীতিমতো বেকায়দায়৷ ১০,৩২৩ জন কর্মচ্যুত শিক্ষকদের আন্দোলনে বিভাজন সৃষ্টি করে দেওয়ালে ঠেকে যাওয়া পিঠ রক্ষার চেষ্টা করছে বলে অভিযোগ বেকার সমাজের৷ সোমবার ফের একবার শিক্ষা মন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে বি এড প্রশিক্ষনার্থীরা আন্দোলনে সরব হয়েছেন৷ জুলাই মাসে ৭০০ জন বেকার বি এড প্রশিক্ষণ প্রাপকরা টেট পরীক্ষার মধ্যে বসার আবেদন জানিয়ে হতাশ হয়েছিলেন৷ অভিযোগ, তৎকালীন সময়ে শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করেনি৷ শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার যোগ্যতা থাকা সত্ত্বেও কেন সুযোগ দেওয়া হচ্ছে এই দাবীতে মন্ত্রীর সরকারী বাসভবনের সামনে বিক্ষোভ গড়ে তোলে৷ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ বি এড প্রশিক্ষনার্থীদের প্রবল চাপে প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রী কথা বললেও প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ বেকারদের৷ সরকারী সুকলগুলিতে শিক্ষক স্বল্পতা থাকলেও যোগ্যদের টেট পরীক্ষায় নিয়োগে গড়িমসি করছে সরকার৷ অভিযোগ, শিক্ষক পদে দলীয় কমরেড পুণর্বাসনের রাস্তা বন্ধ হতেই দুবার আদালতে মুখ পুড়িয়ে নতুন রননীতি ঠিক করছে অযোগ্যদের নিয়োগ করতে৷ তবে, অনতিবিলম্বে টেট পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশে দপ্তর এবং মন্ত্রীর গড়িমসির বিরুদ্ধে আন্দোলনের হুশিয়ারী বি এড প্রশিক্ষনার্থীদের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top