News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তুনু খুনে সি বি আই’র দাবীতে মুখ্যমন্ত্রীকে বিধল বিজেপি
Image

শান্তুনু খুনে সি বি আই’র দাবীতে মুখ্যমন্ত্রীকে বিধল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যার প্রতিবাদে ক্রমশ আন্দোলন তেজী হচ্ছে রাজ্যজুড়ে৷ একদিকে সাংবাদিকদের একটি অংশ সিবিআই তদন্তের দাবীতে লাগাতর সরকারের উপর চাপ সৃষ্টি করছেন৷ অন্যদিকে বিজেপিও সি বি আই দাবীতে আন্দোলনে সরব হয়েছে৷ সোমবার মান্দাই বাজারে ৪ ঘন্টার গণবস্থান সংগঠিত করেছে ১১ মান্দাই মন্ডলের কার্মকর্তারা৷ প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে কার্মকর্তারা আন্দোলনে সোচ্চার হয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ সুবল ভৌমিক শান্তনু হত্যার পাশাপাশি মান্দাই এলাকার শান্তি ফেরানো সহ নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথ ইস্যুতেও সি বি আই দাবী জানিয়েছেন৷ রাজ্যে জাতি ও উপজাতিদের মধ্যে বিভেদের বীজ বপনকারীর কাঠগড়ায় দাড় করিয়েছেন মানিক সরকারকে বিজেপি সহ সভাপতি৷ তাঁর মতে, শান্তনু খুনের নেপথ্যে গভীর চক্রান্ত রয়েছে৷ সিবিআই তদন্ত হলে রাখব বোয়ালরা ধরা পড়বে বলে সুর চড়িয়েছেন৷ গৌরী লঙ্কেশ হত্যার পরিপ্রেক্ষিতে বামপন্থীদের প্রচারের ঝড় উঠলেও রাজ্যের সাংবাদিক খুনে মুখ্যমন্ত্রী নীরব কেন প্রশ্ণ তোলেছেন তিনি৷ মান্দাই এলাকায় থমথমে আবহে জনগণ ভয়ের মধ্যে কাজকর্ম ছেড়ে জীবন সংশয়ে দিন কাটাচ্ছেন৷ শান্তনু খুনের সি বি আই না দেওয়া পর্যন্ত বিজেপি দৃঢ়ভাবে আন্দোলন জোরদার করার হুশিয়ারী দিয়েছেন বিপ্লব দেব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top