News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে পুড়ে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু উদয়পুরে
Image

আগুনে পুড়ে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ অক্টোবর৷৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হয়ে প্রাণ গেল এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুর শহরের কয়লাবমাঠ এলাকায়৷ নিহতের নাম লক্ষ্মীকান্ত সাধুকার (৩৭)৷ অগ্ণিকান্ডের ঘটনাটি ঘটে শুক্রবার রাতে৷ সোমবার জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীকান্ত সাধুকার কয়লারমাঠ এলাকায় ভাড়া বাড়িতে থাকেন স্ত্রী মনিকা সাধুকারকে নিয়ে৷ দুই মেয়ে বিয়ে দিয়ে স্বামী স্ত্রীর সংসার৷ শুক্রবার রাত দশটা নাগাদ যখন তারা ঘুমিয়ে ছিলেন৷ তখন আচমকা ঘুমের মধ্যে শরীরে উত্তাপ অনুভব করেন লক্ষ্মীকান্ত৷ সঙ্গে সঙ্গে তিনি উঠে দেখেন তাঁর শরীরে আগুন৷ তার স্ত্রী পাশে শুয়ে আছে৷ লক্ষ্মীকান্ত প্রাণ রক্ষার্থে বাড়ির একটি জলের ট্যাঙ্কে গিয়ে ঝাপ দেন৷ আগুন নিভে গেলেও তার শরীরের সিংহভাগ পুড়ে গিয়েছে৷ তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখান থেকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় সোমবার৷ এদিকে, স্ত্রী মনিকা সাধুকারের ভূমিকায় সন্দেহের সৃষ্টি হয়েছে৷ তিনি মুখ খুলতে চাননি কিভাবে আগুন লেগেছে৷ শুধু তাই নয় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও একবারের জন্য তিনি দেখতে যাননি৷ এমনকি শুক্রবার রাতে আগুন লাগার পরও মনিকা প্রতিবেশীদের ডেকে আনা কিংবা চিৎকারও করেননি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top