News Flash

  • Home
  • Uncategorized
  • জুটমিল কর্মীদের কর্মবিরতি শুরু হতেই নমনীয় রাজ্য সরকারের প্রতিশ্রুতিতে স্থগিত আন্দোলন
Image

জুটমিল কর্মীদের কর্মবিরতি শুরু হতেই নমনীয় রাজ্য সরকারের প্রতিশ্রুতিতে স্থগিত আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ জুটমিল কর্মীদের কর্মবিরতি আন্দোলনের চাপে রাজ্য সরকার কিছুটা নমনীয় হতে

জুটমিল কর্মীরা সোমবার কর্ম বিরতি আন্দোলনে বসেছিল হাপানিয়ায়৷ ছবি নিজস্ব৷

বাধ্য হয়েছে৷ তাঁদের দাবিগুলি মেনে নেওয়া হবে এই প্রতিশ্রুতির ভিত্তিতে জুটমিল কর্মীরা সোমবার অনির্দিষ্টকালের কর্মবিরতি আন্দোলন ১৫দিনের সময়সীমা বেঁধে দিয়ে স্থগিত করেছে৷ এদিকে, শিল্প ও বানিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, সংশোধিত বেতন ক্রম অনুসারে জুটমিল কর্মীরা চলতি মাসেই বকেয়া সহ বেতন পাবেন৷ তবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জুটমিল অফিসাররা যে সুযোগ সুবিধা পাবেন তা কর্মীদের দেওয়া আপাতত সম্ভব নয়৷ তবে, জুটমিল কর্মীদের দাবির প্রতি সহানুভুতি দেখিয়ে বিষয়টি পরীক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে৷ পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার জুটমিল কর্মীরা অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু করেন৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তাঁরা হুশিয়ারি দেয়৷ চাপের মুখে জুটমিলের এমডি রাজ্য সরকারের সাথে কর্মীদের দাবি দাওয়া নিয়ে বৈঠক করেন৷ রাজ্য সরকার জুটমিল কর্মীদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে বলে সংস্থার এমডিকে জানায়৷ সে মোতাবেক জুটমিলের এমডি কর্মবিরতি আন্দোলনে অংশগ্রহণ কারীদের রাজ্য সরকারের বার্র্ত পৌঁছে দেন৷ তিনি [vsw id=”ZKPzfAFMKSQ” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]আন্দোলনকারীদের জানান, রাজ্য অর্থদপ্তর এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের সাথে তাঁদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়েছে৷ সমস্ত দাবি মেনে নেওয়া হবে বলে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে৷ তাই তিনি আন্দোলনকারীদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ জানান৷ রাজ্য সরকারের প্রতিশ্রুতির ভিত্তি দিয়ে এদিন কর্মবিরতি প্রত্যাহার করা হয়৷ কিন্তু, ১৫দিনের মধ্যে দাবি দাওয়া পূরণ না হলে পুনরায় তাঁরা কর্মবিরতিতে যাবেন বলে হুশিয়ারি দেওয়া হয়৷
এই বিষয়ে সন্ধ্যায় মহাকরণে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী জানান, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক জুটমিল অফিসারদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তা কর্মীদের দেওয়া সম্ভব নয়৷ তবে, তাদের দাবির প্রতি রাজ্য সরকার সহানুভুতিশীল৷ তাই, বিষয়টি পরীক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে৷ তিনি আরো জানান, রাজ্য সরকারের সংশোধীত বেতনক্রম অনুযায়ী জুটমিল কর্মীদের বেতন দেওয়া সম্ভব হয়নি৷ কারণ, কর্র্মী সংখ্যা বেশি হওয়ায় সংশোধিত হারে বেতন ক্রমের হিসাব নিকাশ করতে দেরি হচ্ছে৷ তবে, চলতি মাসেই বকেয়া সহ তাঁরা বেতন পাবেন বলে জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top