News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় হস্তকলা সহযোগ শিবির
Image

আগরতলায় হস্তকলা সহযোগ শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ ভারত সরকারের বস্ত্র শিল্প মন্ত্রক হস্তকলা সহযোগ শিবির-এর আওতায় সারা ভারত জুড়ে হস্ততাঁত ও হস্তকারুশিল্প ক্লাস্টার-সমূহে শিবিরের আয়োজন করছে৷ ২০১৭-র ৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সময়কালে এই শিবিরগুলির আয়োজন করা হচ্ছে৷ এই উদ্যোগটি পন্ডিত দীনদয়াল উপধ্যায় জন্ম শতবর্ষে পন্ডিত দীনদয়াল গরিব কল্যাণ বর্ষ এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে৷
ত্রিপুরায় ২০১৭-র ৯ অক্টোবর আগরতলার লিচুবাগান স্থিত ব্যাম্বো এন্ড কেইন ডেভেলেপমেন্ট ইনস্টিটিউট -এ প্রথম হস্তকলা সহযোগ শিবির টিম আয়োজন করা হয়েছে৷ ত্রিপুরার রাজ্যপাল মান্যবর শ্রী তথাগত রায়, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ও সমাহর্তা ডঃ মিলিন্দ রামটেকের উপস্থিতিতে এই শিবিরের উদ্বোধন করেছেন৷ এই শিবির চলাকালে পরিচয় পত্র, মুদ্রা যোজনার মাধ্যমে ঋণ প্রদানের সুবিধাবালী, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত টুল বন্টনের মতো পরিষেবা সমূহ দেওয়া হয়েছে৷ শিবিরে ডি এইচ এইচ এস-এর উপ অধিকর্তা শ্রী ডি দেববর্মা, এম এস ই সি-এর সহ অধিকর্তা শ্রী এ কে হোতা, বি সি ডি আই-এর ভারপ্রাপ্ত আধিকারিক ডঃ এ কান্ত, ইউ বি আই, পি এন বি, কানাড়া ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্কের ব্যাঙ্কারগণ শিবিরে উপস্থিত ছিলেন এবং তাঁরা কারুশিল্পীদের সঙ্গে মতামত বিনিময় করেন৷ অংশগ্রহণকারী উদ্যোগী ও কারুশিল্পীদের ডেভেলেপমেন্ট কমিশনার (হস্তকারু)-এর বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বিষয়ে উদ্দীপিত করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top