News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মচারী বঞ্চনা, লাগাতর আন্দোলনে যাচ্ছে ফেডারেশন
Image

কর্মচারী বঞ্চনা, লাগাতর আন্দোলনে যাচ্ছে ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ বঞ্চনার বিরুদ্ধে লাগাতর আন্দোলনে নামছে সরকারি কর্মচারী ফেডারেশন৷ চলতি মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ আড়াই মাসব্যাপী রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সদের চরম অর্থনৈতিক বঞ্চনা অভিযোগে আন্দোলন সংগঠিত করা হবে বলে সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব সমর রায়৷ তিনি জানান, প্রতিটি মহকুমা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে পথসভা ও জেলাস্তরে ধর্না সংগঠিত করা হবে৷
এদিন তিনি বলেন, রাজ্য সরকারের কর্মচারী স্বার্থ বিরোধী সিদ্ধান্ত সমূহের ফলশ্রুতিতে রাজ্যের শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সরা চরম অর্থনৈতিক বঞ্চনার শিকার হচ্ছেন৷ পে-কমিশন দেওয়ার বদলে পে এন্ড পেনশন রিভিশান কমিটি গঠন করে রাজ্য সরকার ঐ কমিটির সুপারিশ মোতাবেক বঞ্চনার ধারাবাহিকতা বজায় রেখেছে৷ রিভিশন কমিটির সুপারিশে রাজ্য সরকার সংশোধিত বেতন কাঠামো অনুসারে বেতন বৃদ্ধির প্রচার তুলে ধরে প্রকৃত সত্য আড়াল করা প্রয়াসে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন সমরবাবু৷ তাঁর দাবি, অঙ্কের হিসেবে প্রচারের সাথে বাস্তবতার কোন সামঞ্জস্যতা নেই৷ ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ দাবি করেন, এই প্রথম রিভিশন কমিটির সুপারিশে বেতন কাঠামো সংশোধিত হলেও আখেরে বেতনের হার কমেছে৷ তিনি বলেন, প্রতিবারই বেতন কমিশন হোক কিংবা পে-রিভিউ কমিটির সুপারিশ মোতাবেক বেতনক্রম সংশোধন, তাতে বেতনের হার বেড়েছে৷ কিন্তু, এবারই প্রথম রাজ্য সরকার বেতনের হার বৃদ্ধির দাবি করলেও তাতে শুভঙ্করের ফাঁকি ধরা পড়েছে৷ ফেডারেশনের দাবি শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা কেন্দ্রীয় হারে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কার্য্যকর করতে হবে৷
এবিষয়ে সমরবাবু জানান, এই দাবি আদায়ে অক্টোবর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি মহকুমায় ত্রিপুরা সরকারি ফেডারেশনের উদ্যোগে পথসভা ও জেলা স্তরে ধর্না সংগঠিত করা হবে৷ আগামী ১৫ই অক্টোবর দুপুর আড়ইটে ত্রিপুরা সরকারি ফেডারেশনের জেকসন গেইটস্থিত প্রধান কার্যালয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশন ও ত্রিপুরা এমপ্লয়িজ অ্যাকশান কমিটি সদর বিভাগীয় কমিটির সাধারণ সভা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে৷ ঐদিন কর্মচারী বঞ্চনার প্রতিবাদে এক স্কোয়াডিং সংগঠিত করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top