News Flash

  • Home
  • Uncategorized
  • ৫জি পরিষেবার জন্য প্রস্তুতি শুরু করল দেশের রাষ্ট্রায়ত্ব ফোন সংস্থাগুলি
Image

৫জি পরিষেবার জন্য প্রস্তুতি শুরু করল দেশের রাষ্ট্রায়ত্ব ফোন সংস্থাগুলি

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): এবার ৫ জি পরিষেবার জন্য প্রস্তুতি শুরু করল রিলায়েন্স জিও, ভোডাফোন ইন্ডিয়া এবং আইডিয়া সেলুলারের মতো টেলিকম অপারেটর সংস্থাগুলি। ২০২০ নাগাদ ভারতে ৫ জি প্রযুক্তি আসবে বলে আশা করা হচ্ছে।
৫ জি পরিষেবার কথা মাথায় রেখেই কোম্পানিগুলি নিজেদের নেটওয়ার্কের কাজ শুরু করেছে| উল্লেখযোগ্য বিষয় হল, এয়ারটেল চিনা সংস্থা হুয়াওয়েই-র সঙ্গে হাত মিলিয়ে ম্যাসিভ মিমো প্রযুক্তির প্রথম পর্যায়ের কাজ করছে। বেঙ্গালুরু ও কলকাতায় বর্তমানে এই কাজ চলছে। সেই সঙ্গে পুনে, হায়দরাবাদ ও চন্ডীগড়ের মতো শহরগুলিতেও এই কাজ শুরু হবে।
এই কোম্পানিগুলি নিজেদের নেটওয়ার্কে ম্যাসিভ মিমো প্রযুক্তি চালু করার প্রস্তুতি শুরু করেছে। ৫ জি-র জন্য মিমো প্রযুক্তিকে মৌলিক প্রযুক্তি বলে গন্য করা হয়। মিমো ভারতের ৫ জি নেটওয়ার্কের জন্য রোডম্যাপের মৌলিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাসিভ মিমো সলিউশন থেকে স্পেকট্রামের ক্ষমতা পাঁচ-সাত গুণ বাড়বে। এতে কভারেজ ও উপভোক্তার পরিধি বাড়বে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভোডাফোনের প্রযুক্তি বিষয়ক ডিরেক্টর বিশান্ত ভোরা বলেছেন, ৫ জি আসতে এখনও কয়েক বছর দেরি রয়েছে। এখন ৪ জি নেটওয়ার্কে ম্যাসিভ মিমোর মতো ৫ জি প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে। এই প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে।
বর্তমানে জেটিই, হুয়াওয়েই, এরিকসন ও নোকিয়ার মতো কোম্পানি টেলিকম অপারেটরদের সঙ্গে কয়েকটি সার্কেলে পরীক্ষামূলক ভাবে কাজ চালাচ্ছে। এয়ারটেল জিটিই এবং হুয়াওয়েই-র সঙ্গে হাত মিলিয়ে পরীক্ষানীরিক্ষা করছে। অন্যদিকে, ৫ জি প্রযুক্তি নিয়ে এরিকসনের সঙ্গে বেশ কয়েকটি কোম্পানি কথাবার্তা চালাচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top