আমেদবাদ, ৯ অক্টোবর (হি.স.) : গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ১১ জনের সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল গুজরাত হাইকোর্ট। একইসঙ্গে ট্রেনে আগুন লাগার ফলে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেল ও সরকারকে।
গোধরাকাণ্ডে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলায় সোমবার রায়দান করল গুজরাত হাইকোর্ট। ২০০২-র ২৭ ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের এস-৬ কোচে অগ্নি বিপর্যয়ে ৫৯ জনের মৃত্যুর ঘটনায় নাশকতার অভিযোগ ওঠে। এই ঘটনার ৯ বছর পরে ২০১১-র ১ মার্চ ৩১ জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। তাদের মধ্যে ১১ জনের ফাঁসির সাজা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় ২০ জনের। মুক্তি পান ৬৩ জন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। এদিন তারই রায় দিল হাইকোর্ট। বিচারপতিরা জানান, এই মামলায় কারও ফাঁসি হচ্ছে না।
সুপ্রিমকোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের (সিট) আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হওয়া মামলায় ২৯ মাস আগেই শুনানি শেষ হয়ে যায়। বিচারপতি এ এস ডাভে ও বিচারপতি জি আর উদ্ধানির ডিভিশন বেঞ্চে শুনানি হয়।

সবরবতী এক্সপ্রেসে আগুনের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তদের যাবজ্জীবনের নির্দেশ গুজরাট হাইকোর্টের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















