News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুল্লায় সেনার গুলিতে খতম জইশ-ই-মহম্মদের অপারেশন কমান্ডার খালিদ
Image

বারামুল্লায় সেনার গুলিতে খতম জইশ-ই-মহম্মদের অপারেশন কমান্ডার খালিদ

শ্রীনগর, ৯ অক্টোবর (হি.স.) : কাশ্মীরের বারামুল্লায় সেনার গুলিতে মৃত্যু হল জইশ-ই-মহম্মদের অপারেশন কমান্ডার । সোমবার সকাল থেকে শুরু হওয়া সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম জঙ্গি নেতার নাম খালিদ। উপত্যকায় সাম্প্রতিক বেশ কিছু আত্মঘাতী আক্রমণের নেপথ্যে অন্যতম মাথা ছিল এই জয়েশ জঙ্গি।গোটা এলাকা ঘিরে ফেলা হয়। নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলি বিনিময়। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নামে নিরাপত্তা বাহিনী। তল্লাশি জারি রয়েছে।
জম্মু-কাশ্মীরের বারামুলার রফিয়াবাদে সোমবার সকাল থেকে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সূত্রের খবর, সংঘর্ষে জয়েশ-ই-মহম্মদের অন্যতম শীর্ষ নেতা খালিদের মৃত্যু হয়েছে। উপত্যকায় সাম্প্রতিক বেশ কিছু আত্মঘাতী আক্রমণের নেপথ্যে অন্যতম মাথা ছিল এই জয়েশ জঙ্গি।উত্তর কাশ্মীরের একাধিক সেনা ছাউনিতে খালিদের নেতৃত্বের সম্প্রতি হামলায় চালায় জঙ্গিরা। তাই খালিদের মৃ্ত্যুকে নিরাপত্তাবাহিনীর বড়সড় সাফল্য হিসেবে দেখছে কাশ্মীর পুলিশ।
সূত্রের খবর, আজ সকালে সেনা বাহিনীর কাছে খবর আসে উত্তর কাশ্মীরের বারামুলার রফিয়াবাদের লাডুরা এলাকায় জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি বুঝতে পেরে পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় সেনা-জঙ্গি গুলির লড়াই।
সেনা সূত্রে খবর, খালিদ পাকিস্তানের নাগরিক। এ প্লাস প্লাস ক্যাটাগরির জঙ্গি ছিল। উপত্যকায় জয়েশ-এর কার্যকলাপ চলত তার নির্দেশে। গত সপ্তাহেই শ্রীনগর বিমানবন্দরের খুব কাছে একটি আধা সামরিক বাহিনীর ছাউনিতে হামলার ছক বানচাল করে দেয় সেনা। সেই সময়ই জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। সেই হামলরা সঙ্গেও যোগ ছিল খালিদের। এই বছর জুলাই থেকে অগাস্টের মধ্যে প্রায় ছ থেকে সাত জন জঙ্গি সীমান্তে পেরিয়ে এদেশে ঢুকেছে। তারা এখনও কাশ্মীর তথা গোটা ভারতের জন্যে বড় হুমকি, দাবি কাশ্মীর পুলিশের। গত ২৬ অগাস্ট পুলওয়ামায় একটি হামলায় প্রায় আট নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছিল। সেই হামলায় সরাসরি যুক্ত ছিল জয়েশ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top