মুম্বাই, ৯ অক্টোবর (হি.স.): ফের বিতর্কে জড়ালেন মেগাস্টার সালমান খান। এবার তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানালেন বিগ বসের এক প্রতিদ্বন্দ্বী জুবেইর খান। জুবেইরের অভিযোগ, সলমন খান তাঁকে হুমকি দিয়ে বলেছেন, ‘তোকে কুকুর বানিয়ে রাখতে না পারলে আমার নাম সলমন খান নয়। তুই কোথাও কাজ পাবি না। তোকে মেরে ফেলব।’ সলমনের এই সমস্ত হুমকির ভিত্তিতেই অভিযোগ দায়ের করেছেন জুবেইর খান।
ঘটনাচক্রে অভিযোগকারী প্রতিদ্বন্দ্বী চলতি বিগ বস ১১–এর থেকে সদ্য বিদায় নিয়েছেন। কম ভোট এবং অসুস্থতার কারণেই বাদ পড়েছেন প্রতিযোগী জুবেইর খান। জানা গিয়েছিল, মানসিক অবসাদ হতাশা কাটাতে একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন ওই প্রতিযোগী। সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসাও শুরু করা হয়। পরে জুবেইর বিগ বসের ঘর থেকে বাদ পড়ার পরেই তিনি সলমন খানের নামে থানায় ডায়রি করেন। ফলে বিতর্ক, আইনি ঝামেলা আর সলমন খান ক্রমশ যেন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে|
ফের বিতর্কে জড়ালেন মেগাস্টার সালমান খান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















