News Flash

  • Home
  • Uncategorized
  • ঋতব্রতর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে ঘনিষ্ট ছবি পোস্ট করলেন বালুরঘাটের মহিলা
Image

ঋতব্রতর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে ঘনিষ্ট ছবি পোস্ট করলেন বালুরঘাটের মহিলা

সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

বালুরঘাট, ৯ অক্টোবর (হি.স.): বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। গত ৪ অক্টোবর টুইটারে ঋতব্রতর সঙ্গে কিছু ঘনিষ্ট মুহুর্তের ছবি পোস্ট করেন বালুরঘাট খাদিমপুরের বাসিন্দা নম্রতা দত্ত নামে এক মহিলা। সে জানায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঋতব্রত তাঁর সঙ্গে একাধিকবার শারিরীক সম্পর্ক গড়েছে। বালুরঘাটে তাঁর বাড়িতে এসে তাঁর মাকেও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সে। সেইমতো এ বছর ১৫ অক্টোবর দুজনের বিয়ের কথা ছিল। কিন্তু কয়েকদিন আগে সে ফোন করে জানায়, তার পক্ষে আর বিয়ে করা সম্ভব নয়। এমনকি তাঁর সঙ্গে সম্পর্কের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চান তিনি। যার মধ্যে কয়েকদিন আগে তাঁর ব্যাঙ্ক একাউন্টে আড়াই লক্ষ টাকা অন লাইনের ট্রান্সফার করেছেন তিনি। নম্রতা জানায়, নেদারল্যান্ডে পড়ার সময়ে তাঁর টাকাতেই ঋতব্রত সেখানে গিয়েছিলেন। দুজনে সেখানে ছিলেন বেশ কয়েকদিন। সেই সময়েরও বেশ কিছু ছবি তুলে ধরেন নম্রতা। এমনকি সেখানে একটি দামী ঘড়ি ঋতব্রতকে উপহার দিয়েছিলেন নম্রতা বলে জানায়। নম্রতা টাকা নয়, বিয়ের দাবিতে অনড়। সে জানায়, গোটা বিষয়টি ছবি সহ রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ জেলা পুলিশ সুপার ও পুলিশের সর্বোচ্চ আধিকারিকদের জানানো হয়েছে। বালুরঘাট থানায় ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে থানার তরফে তা নিতে অস্বীকার করে দিল্লিতে তা দায়ের করার পরামর্শ দেওয়া হয় বলে তিনি জানান। সে জানায়, যেহুতু দিল্লিতে ঋতব্রত-‌র সাউথ এভিনিউ এর আবাসে একাধিকবার সে গিয়েছে। সেখানে দুজনের মধ্যে প্রায় ১৯ বার শারিরীক সম্পর্ক হয়েছিল। নম্রতার অভিযোগ, কলকাতার বাসিন্দা ঋতব্রতর এক বান্ধবী দুর্বা সেন নামে এক মহিলা তাঁকে মাঝে মাঝেই ফোন করে হুমকি দিচ্ছে। ফলে আতঙ্কে রয়েছেন তিনি। বিষয়টি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ ও ঋতব্রতর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top