News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পুরনো প্রেমিকার কাছেই ফিরছেন শাহরুখ
Image

ফের পুরনো প্রেমিকার কাছেই ফিরছেন শাহরুখ

মুম্বই, ৮ অক্টোবর (হি.স.): ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট অনেক হয়েছে। ফের পুরনো প্রেমিকার কাছেই ফিরছেন শাহরুখ।
রিয়েল লাইফে নয়, রিল লাইফে। আর শাহরুখের এই পুরনো রিল লাইফ প্রেমিকা হলেন জুহি চাওলা।
সূত্রের খবর, আনন্দ রাই-এর পরিচালনায় ফের একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ-জুহি। তবে অবশ্য জুহি ওই ফিল্মে শাহরুখের নায়িকা হচ্ছেন না। আনন্দ রাই-এর ফিল্মে নেহাতই ক্যামিও চরিত্রে দেখা ‌যাবে জুহিকে। আরও জানা গিয়েছে, গত বৃহস্পতিবার, কিং খান তাঁর আপকামিং টেলিভিশন শো, টেড টকস ইন্ডিয়া: ন্যয়ি সোচ’-এর প্রেস কনফারেন্স শেষ করার পরই হোটেলের লনে জুহির সঙ্গে শ্যুট করতে চলে ‌যান শাহরুখ।
প্রসঙ্গত, ৯-এর দশকে জুহির সঙ্গে শাহরুখের জুটি বেশ হিট। একাধিক সিনেমার দেখা গেছে এই জুটিকে। ১৯৯২-এ ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’, ১৯৯৩-এ ‘ডর’, ১৯৯৮-এ ‘ডুপ্লিকেট’ সহ এই জুটির একধিক সিনেমাই বেশ ভালোই সাড়া ফেলেছিল বক্স অফিসে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top