News Flash

  • Home
  • Uncategorized
  • ইতিহাস তৈরির লক্ষ্যে উজার করে দিতে প্রস্তুত ভারত
Image

ইতিহাস তৈরির লক্ষ্যে উজার করে দিতে প্রস্তুত ভারত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.) : প্রথমবার ফিফার কোনও বিশ্বকাপে খেলতে নামছে ভারত। অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্টে খেলবে ভারত। এত বড় একটা মঞ্চে ইতিহাস তৈরির লক্ষ্যে শুক্রবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নামবে ভারতের অনূর্দ্ধ ১৭ দল। কিন্তু প্রতিপক্ষ আমেরিকার ধারে ও ভারে অনেকটাই এগিয়ে। তাতে অবশ্য পরোয়া নেই লুইস নর্টন ডি মাতোসের দলের। প্রধান কোচ মাতোস বলেন, প্রথম ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামবে ভারত। দলের খেলোয়াড়রা ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত।
প্রথম ম্যাচে নামার আগে সাংবাদিকদের কোচ মাতোস বলেছেন, আমাদের গ্রুপে কলম্বিয়া, আমেরিকা, ঘানার মতো শক্তিশালী দল রয়েছে। কোচ হিসেবে দলকে ভালভাবে প্রস্তুত করেছি। দলের খেলোয়াড়রা জানে যে, প্রথম ম্যাচে কোন দলের বিরুদ্ধে খেলতে হবে। কিন্তু ফুটবল এমন একটা খেলা যাতে পরতে পরতে রয়েছে অনিশ্চয়তা। তিনি অারও বলেছেন, বিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে তিনি জানেন। আমেরিকা ভারতের তুলনায় অনেক বেশি শক্তিশালী দল। ভারত আন্ডারডগ হিসেবেই নামবে। কিন্তু জোর লড়াই করতে প্রস্তুত ভারত। দলের কাছে ইতিহাস রচনার হাতছানি। সেই ইতিহাস গড়াকেই পাখির চোখ করছে ভারত।
প্রথমবার কোন ফিফা টুর্নামেন্টের আয়োজন করছে ভারত। স্বাভাবিকভাবেই আবেগে ফুটছে দলের খেলোয়াড় ও সহযোগী স্টাফরা। এ ব্যাপারে মাতোস বলেছেন, ভারতের কাছে নিঃসন্দেহে এটা একটা বড় টুর্নামেন্ট। আমরা প্রত্যেক ভারতীয়র মতই উৎসাহিত। কোচ বলেন, দলের খেলোয়াড়রা দারুন পরিশ্রম করেছে। কারণ, ভবিষ্যতের লক্ষ্যে প্রথম পদক্ষেপ এটাই। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতীয় ফুটবলের নতুন দিনের সূচনার অপেক্ষায় দেশের ফুটবলপ্রেমীরা।
ভারত : ধীরজ সিংহ, প্রভসুখান গিল, সানি ধালিওয়াল, জীতেন্দ্র সিং, আনওয়ার আলি, সঞ্জীব স্ট্যালিন, হেনরি অ্যান্টনে, নমিত দেশপান্ডে, সুরেশ সিং, নিনথোইঙ্গানবা মীতেই, অমরজিত সিং কিয়াম, অভিজিত সরকার, কোমল থাটাল, লালেংমাউইয়া, জেকসন সিং, নোডাম্বা নাওরেম, রাহুল কানোলি প্রভীন, মহম্মদ শাহজাহান, রহিম আলি, অনিকেত যাদব।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top