News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ডঃ মোহন ভাগবত
Image

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ডঃ মোহন ভাগবত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.) : বড়সড় পথ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ডঃ মোহন ভাগবত। শুক্রবার সকালে যমুনা এক্সপ্রেসওয়ের উপর তাঁর কনভয়ে থাকা একটি গাড়ির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলো একে অপরকে ধাক্কা মারে।
এদিন সকালে বৃন্দাবন থেকে দিল্লি ফিরছিলেন সংঘ প্রধান। তাঁর কনভয়ে আটটি গাড়ি ছিল। মথুরার সুরির কাছে যমুনা এক্সপ্রেসওয়ের উপর কনভয়ে থাকা একটি গাড়ির চাকা ফেটে যায়। ফলে মাঝপথেই দাঁড়িয়ে যায় সেটি। এরপর পেছনে থাকা গাড়িগুলো নিয়ন্ত্রণ রাখতে না পেরে একে অপরকে পোছন থেকে ধাক্কা মারে। তার মধ্যে মোহন ভাগবতের গাড়িও ছিল। তবে সরসংঘচালক সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top