News Flash

Image

ছুরিকাহত যুবক, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৪ অক্টোবর৷৷ পারিবারিক ঝগড়ার কারণে জখম এক৷ আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ইমান হোসেন৷ প্রত্যক্ষদর্শী তিন জন এর মধ্যে পুলিশ ঘটনার এক ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা হলেন হোমায়ুন কবীর, মুশিদ মিয়া, মজিব মিয়া৷ তাদের মধ্যে হোমায়ুন কবীরকে পুলশি গ্রেপ্তার করেছে৷ জানা গেছে মুশিদ মিয়ার ভাইপো বাংলাদেশের সিলেট থেকে এসে প্রথমে পুটিয়া গ্রামে আশ্রয় নেয়৷ পরে পাসপোর্ট করেন  বিল্লাল মিয়া নাম দিয়ে৷ ঘটনাটি ঘটে গত ৩রা অক্টোবর নাগাদ ভেলুয়াচর চৌকিদার চৌমুহনী এলাকায়৷বাইকের মধ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ইমান হোসেনকে৷ এব্যাপারে কমলচৌড়া থানায় মামলা করা হয়৷ ওসি জানান বাকি দুইজন আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে৷ পুলিশের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই রক্তারক্তি কান্ড৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top