News Flash

  • Home
  • Uncategorized
  • বৌদিকে কুপ্রস্তাব, স্বামীর কাছে নালিশ, বিচার না পেয়ে পুলিশের দ্বারস্থ গৃহবধূ
Image

বৌদিকে কুপ্রস্তাব, স্বামীর কাছে নালিশ, বিচার না পেয়ে পুলিশের দ্বারস্থ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৪ অক্টোবর৷৷ বধু নির্যাতনের ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে৷ গ্রামের মানুষ রুখে দাঁড়িয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে৷ ঘটনা বিশালগড় থানার অর্ন্তগত উত্তর ব্রজপুর গ্রামে৷ নির্যাতিতা গৃহবধূ অর্চনা দেবনাথ তার স্বামী ও দেবরকে অভিযোগের কাঠগড়ার দাঁড় করেছেন৷ স্বামী হরেকৃষ্ণ দেবনাথ পেশায় হকার৷ দেবর গোপাল দেবনাথ বন দপ্তরের সরকারী কর্মী৷ গৃহবধূ অর্চনা জানান দেবর গোপাল দেবনাথ প্রায় সময় তাকে কুপ্রস্তাব দেয়৷ এমনকি ঘুমের মধ্যে ও কয়েকবার ঝাপটে ধরে তার লালসা চরিতার্থ করার জন্য৷ বিষয়টি সে স্বামীকেও কয়েকবার জানিয়েছে৷ তিনি বিষয়টি গুরুত্ব দেয়নি৷ বরং স্বামী দেবর মিলে তাকে মারধর করত বলে অভিযোগ৷ অর্চনা আরও জানায় তাদের হাত থেকে প্রাণে বাঁচতে রাতের  আধারে দুই কন্যা সন্তানকে ফেলে বাপের বাড়ি গোলাঘাটি চলে যায়৷ কোন খবর নেয়নি শ্বশুর বাড়ির লোকজন৷ পাঁচ দিন পর অর্চনা বুধবার সকালে হাজির হয় স্বামীর বাড়িতে৷ কিন্তু স্বামী ও দেবর তাকে বের করে দিয়ে বাড়ির গেইট বন্ধ করে দেয়৷ এমন কি দুটো মেয়ে হৈমন্তী ও পূজাকে দেখতেও দেয়নি তারা৷ তিনি গেইটের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে৷ এগিয়ে আসে স্থানীয়রা৷ তারাও বিষটির প্রতিবাদ জানায়৷ গ্রামের সব লোকই অভিযুক্ত পরিবারটিকে দোষি বলে কটাক্ষ করেছেন৷ ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা উত্তর ব্রজপুর গ্রাম৷ গৃহবধূ এলাকাবাসীর পরামর্শে দেবর ও স্বামীর  বিরুদ্ধে বিশালগড় থানায় গিয়েছেন মামলা করার জন্য৷ এদিকে, এলাকার লোকজনের অভিযোগ ঐ পরিবারের সদস্যরা প্রায়শই গৃহবধূ অর্চনা দেবনাথকে মারধর করত৷ বিষয়টি এলাকাবাসী টের পেতেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top