News Flash

  • Home
  • Uncategorized
  • শনাক্তকরণের পরও অসমে পলাতক ৪১,০৩৩ বাংলাদেশি
Image

শনাক্তকরণের পরও অসমে পলাতক ৪১,০৩৩ বাংলাদেশি

গুয়াহাটি, ৪ অক্টোবর (হি.স.) : বিদেশি বলে শনাক্ত করা হলেও অসমে ৪১,০৩৩ জন বাংলাদেশিকে এখনও ধরা হয়নি, এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। রাজ্যে বাংলাদেশিদের অবস্থান সম্পর্কে কথা বলতে গিষ়ে একান্ত এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন বিদেশি ট্রাইব্যুনালে বিচারাধীন ১,৮৭,৯৮৫টি মামলা। বিগত দিনে অসম চুক্তির মধ্যে মাত্র পাঁচটি দফার বাস্তবায়ন হয়েছে। এখনও পর্যন্ত ৪,৮৪,৩৮১টি মামলা বিদেশি ট্রাইব্যুনালে পাঠানোর পাশাপাশি ৮৬,৪৮৯ জনকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শনাক্তকরণ সম্পন্ন হলেও বহু বিদেশি পলাতক। তাদের ধরা সম্ভব হচ্ছে না বলে জানান মন্ত্রী।
মন্ত্রী পাটোয়ারি জানিয়েছেন, সাম্প্রতিককালে ২৯,৬৬৩ জন অবৈধ বিদেশিকে পাঠানোর প্রক্রিয়া চলাকালীন মাত্র ৭১ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে।তাছাড়া রাজ্যের কয়েকটি ডিটেনশন ক্যাম্পে রয়েছেন ৮৩৩ জন বিদেশি। এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে অসম-বাংলাদেশ সীমান্তের ৬১.৪৯ কিলোমিটার এলাকা উন্মুক্ত। এর মধ্যে ১৩.৩৮ কিলোমিটার স্থলপথ এবং ৪৮.১১ কিলোমিটার জলপথ। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে রাজ্যের বিজেপি জোট সরকার সীমান্ত সিল করতে বদ্ধপরিকর এবং সে প্রক্রিয়া জোরকদমে চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top