News Flash

  • Home
  • Uncategorized
  • ২ মাস ধরে রণবীর গাড়ি চালকের বেতন দিচ্ছেন না বলে অভিযোগ
Image

২ মাস ধরে রণবীর গাড়ি চালকের বেতন দিচ্ছেন না বলে অভিযোগ

মুম্বই, ৪ অক্টোবর (হি. স.): গাড়ি চালকের মাইনে ভালই, মাসে ৪২,০০০ টাকার বেশি। তাই নাকি ২ মাস ধরে আটকে রেখেছেন রণবীর সিংহ। রেগে আগুন চালক পদ্মাবতীর সেটে এসে হাতাহাতি করে গেলেন তাঁর দেহরক্ষীর সঙ্গে।
জানা গিয়েছে, সেটে এসে ওই ড্রাইভার রণবীরের ব্যক্তিগত সচিবকে ২ মাস মাইনে না দেওয়া নিয়ে প্রশ্ন করেন। তাঁর মাইনে বাকি ছিল সব মিলিয়ে ৮৫,০০০ টাকা। শুরু হয় কথা কাটাকাটি। টাকা দেওয়ার বদলে সচিব রণবীরের দেহরক্ষীকে নির্দেশ দেন, ড্রাইভারকে সেটের বাইরে বার করে দিতে। দুজনের মধ্যে মারামারি হয়, থামিয়ে দিতে হয় শ্যুটিং।
খবর, পরিচালক সঞ্জয় লীলা বনশালী বেরিয়ে এলে পরিস্থিতি আয়ত্তে আসে, ভিড় সরে যায়, থামে মারামারি। ওই চালককে তখনই বরখাস্ত করা হয় কাজ থেকে। এরপর তিনি মাইনে চেয়ে রণবীরের বোনের দ্বারস্থ হন, সুবিধে হয়নি সেখানেও। শোনা যাচ্ছে, এখন শ্রমিক ইউনিয়নে অভিযোগ করেছেন তিনি।
বনশালীর লোকজন অবশ্য পদ্মাবতীর সেটে এই অশান্তির কথা অস্বীকার করেছে। তাদের দাবি, এমন কিচ্ছু ঘটেনি, বনশালী এ ধরনের কোনও ঘটনার কথা জানেন না।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top