News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের ৩৮ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সত্যপাল মালিক, শুভেচ্ছা নীতীশ কুমারের
Image

বিহারের ৩৮ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সত্যপাল মালিক, শুভেচ্ছা নীতীশ কুমারের

পাটনা, ৪ অক্টোবর (হি.স.): বিহারের ৩৮ তম রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করলেন প্রাক্তন সাংসদ এবং বিজেপির জাতীয় সহ-সভাপতি সত্যপাল মালিক| বুধবার সত্যপাল মালিককে বিহারের ৩৮ তম রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন| শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, রাজ্য বিধানসভার স্পিকার বিজয় চৌধুরী, বিধান পরিষদের চেয়ারম্যান আদেশ নারাইন সিং সহ অন্যান্যরা|
রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনিত হওয়ার পর অর্থাত্ চলতি বছরের জুনমাস থেকে খালি হয়ে পড়েছিল বিহারের রাজ্যপালের আসন| অতিরিক্ত দায়িত্ব সামলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী| অবশেষে সত্যপাল মালিককে ৩৮ তম রাজ্যপাল হিসেবে পেলেন বিহারের মানুষজন|
৭১ বছর বয়সি সত্যপাল মালিক ১৯৮৯-১৯৯১ সাল পর্যন্ত নবম লোকসভার সাংসদ ছিলেন| এছাড়াও দু’বার রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি| ১৯৭৪ এবং ১৯৭৭ সালে উত্তর প্রদেশ বিধানসভার সদস্য ছিলেন সত্যপাল মালিক| উত্তর প্রদেশের বাঘপত জেলায় জন্ম সত্যপাল মালিকের| মিরাট বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি এবং (এলএলবি) আইনে স্নাতক তিনি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top