News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় ভারতের অর্থমন্ত্রী, পরিদর্শন করলেন ঢাকেশ্বরী মন্দির
Image

ঢাকায় ভারতের অর্থমন্ত্রী, পরিদর্শন করলেন ঢাকেশ্বরী মন্দির

ঢাকা, ৪ অক্টোবর (হি.স.): তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি| তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে, বুধবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি| বুধবার সকাল ৮টা নাগাদ সস্ত্রীক ঢাকেশ্বীর মন্দিরে প্রবেশ করেন অরুণ জেটলি| ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করার পর পূজার্চনা করেছেন তাঁরা| মন্দির কর্তৃপক্ষের তরফে অরুণ জেটলি ও তাঁর স্ত্রীকে ২টি ছোট প্রতিমা উপহার দেওয়া হয়েছে|
অরুণ জেটলির ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক শ্যামল রায় সহ অন্যান্যরা| মন্দির পরিদর্শন করার পর সকাল ৮.২০ মিনিট নাগাদ ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন অরুণ জেটলি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top