News Flash

  • Home
  • Uncategorized
  • তের দিন অতিক্রান্ত হলেও সন্ধান মিলেনি নিখোঁজ গাড়ি চালকের, প্রশাসনকে বিঁধলেন বিজেপির প্রদেশ সভাপতি
Image

তের দিন অতিক্রান্ত হলেও সন্ধান মিলেনি নিখোঁজ গাড়ি চালকের, প্রশাসনকে বিঁধলেন বিজেপির প্রদেশ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ এখনও নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথ৷ ১৩ দিন অতিক্রান্ত হয়ে যাবার পরেও রাধাপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ওই গাড়ি চালকের কোন হদিশ পাওয়া যায়নি৷ সাংবাদিক হত্যাকান্ডের দিনই জীবন দেবনাথ ঘটনাস্থল থেকে নিখোঁজ হন৷ তিনি সেসময় বহিঃরাজ্যের এক সাংবাদিকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন৷ খোদ রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, থানার পুলিশ তার সন্ধানে বের হতে তেমন একটা সাহস পাচ্ছে না৷ কারণ যে কোন মুহূর্তে পুলিশ উগ্র সংগঠন গুলোর আক্রমণের শিকার হওয়ার ভয়ে রয়েছে৷ যদিও পুলিশ, আসাম রাইফেলস জওয়ানদের সঙ্গে নিয়ে জীবন দেবনাথের তল্লাশি জারি রেখেছেন বলে রাধাপুর থানার ওসি দিলীপ দেববর্মা দাবী করেন৷ এই ঘটনায় রাজ্যের পরিবহণ শ্রমিকদের একটা বড় অংশের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে৷ উল্লেখ্য, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের নিবদ্ধ লেখক দিল্লির সজ্জন কুমার রাজ্যে এসে আগরতলার তুলসীবতী সুকল সংলগ্ণ এলাকা থেকে জীবন দেবনাথের গাড়ি ভাড়া নেন৷ তারপর তিনি তাকে ও তার সঙ্গী বিশ্বজিৎ দেববর্মাকে নিয়ে টাকারজলা ও জম্পুইজলা চলে যান৷ সেখান থেকে ফিরে আসার সময় তাদের গাড়ি রাধাপুর স্টেডিয়াম সংলগ্ণ এলাকায় আসতেই তারা পুলিশ এবং উত্তেজিত আইপিএফটি সমর্থকদের খন্ডযুদ্ধর মধ্যে পরেন৷ তাদের গারিটি ভাংচুর করা হয় এবং গাড়িতে অগ্ণিসংযোগ করা হয়৷ সজ্জন কুমার এবং বিশ্বজিৎ দেববর্মা প্রাণ রক্ষা করে পালাতে সক্ষম হলেও ঘটনার পর থেকে গাড়ি চালক জীবন দেবনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ জীবন দেবনাথের উদ্ধারের জন্য তার পরিবারের লোকেরা থানায় ডেপুটেশন দিয়েছেন৷ কিন্তু এতে বিশেষ কোন কাজ হয়নি৷ ভাড়াকরা গাড়ির চালকের হত দরিদ্র পরিবারের সদস্যরা এখন চরম সঙ্কটের সম্মুখীন৷ কারণ পরিবারে তিনিই একমাত্র উপার্জনকারী৷ সাংবাদিক হত্যা কান্ডে সিবিআই তদন্ত কারী করল বিজেপি৷ বিজেপি এই ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের উত্থাপিত যুক্তির পক্ষে জোরালো শাওয়াল করেছে৷ সোমবার সন্ধ্যায় রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব এক সাংবাদিক সম্মেলনে বলেন, শান্তনু ভৌমিক হত্যাকান্ড নিয়ে রাজ্য সরকার অনেককিছু আড়াল করতে চাইছে৷ খুনিদের চিহ্ণিত করার বিষয়ে রাজ্য সরকারের কোন সদিচ্ছা নেই৷ তারা এই ইস্যুতে শুধুই রাজনীতি করতে চাইছে৷ তিনি বলেন, মানিক সরকার সিবিআইকে তদন্ত ভার দিয়ে নিজের এবং শাসক দলের স্বচ্ছতা প্রমাণ করতে পারতেন৷ কিন্তু গোপনীয়তা বজায় রাখতে রাজ্য পুলিশকে তদন্ত ভার দেওয়া হচ্ছে৷ যেখানে খোদ রাজ্য পুলিশের কতিপয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷ বিপ্লব কুমার দেব আরও বলেন, এই হত্যাকান্ডের আগেই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ এই অবস্থায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর ও জওয়ানদের সামনেই হত্যাকান্ডের পর মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব এড়াতে পারেন না৷ কারণ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব তার উপর রয়েছে৷ তিনি বলেন, এই ক্ষমতাসীন সিপিআই অন্য রাজ্যে অনরূপ ঘটনা ঘটলে সিবিআই তদন্ত দাবী করে৷ এই রাজ্যে তারাই এর বিরোধীতা করে৷ এমন দ্বিচারিতা সিপিআইএমের পক্ষেই সম্ভব৷ তবে এদের দিন শেষ হয়ে আসছে৷ এদের শেষের শুরু হয়ে গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top