News Flash

  • Home
  • Uncategorized
  • লাস ভেগাসে মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন এলোপাথারি গুলি, মৃত ২০
Image

লাস ভেগাসে মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন এলোপাথারি গুলি, মৃত ২০

লাস ভেগাস, ২ অক্টোবর (হি.স.) : ফের সন্ত্রাস মার্কিন মুলুকে৷ এবার লাস ভেগাসে এক মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন অ্যাসল্ট রাইফেল থেকে এলোপাথারি গুলি চালাল এক বন্দুকবাজ | এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম শতাধিক। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, একজন বন্দুকবাজকে খতম করা সম্ভব হয়েছে। তার সঙ্গে আর কেউ ছিল না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সশস্ত্র পুলিশ বাহিনী জনগণকে ক্যাসিনোর আশেপাশের এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শও দেয় তারা৷ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক উড়ানও ঘুরিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে পুলিশকর্মীদের অবস্থানের বিষয়ে সংবাদ প্রচার না করারও অনুরোধ জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে কি না, সেটা এখনও জানা যায়নি। কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন পুলিশ আধিকারিকরা।
এক ভিডিওতে দেখা গিয়েছে, এক সঙ্গীতশিল্পী গান করছিলেন। সেই সময় হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে গান থেমে যায়। সবাই চিৎকার করতে থাকেন এবং মাটিতে শুয়ে পড়েন। পুলিশকর্মীরা ওই হোটেল ঘিরে ফেলেন। শহরের অন্য কোথাও হামলা চালানো হয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top