News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাতের উন্নয়ন দেখতে রাহুল গান্ধীকে চশমা বদলের পরামর্শ অমিত শাহের
Image

গুজরাতের উন্নয়ন দেখতে রাহুল গান্ধীকে চশমা বদলের পরামর্শ অমিত শাহের

আমদাবাদ, ২ অক্টোবর (হি.স.) : গুজরাতের উন্নয়ন দেখতে হলে, রাহুল গান্ধীর উচিত ইতালীয় চশমা খুলে গুজরাতি চশমা পরা। সোমবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে এমনই পরামর্শ দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।
এ বছরের শেষেই গুজরাটে বিধানসভা ভোট। প্রায় দু’দশক সেখানে ক্ষমতায় বিজেপি। প্যাটেল আন্দোলন ঘিরে বিজয় রূপাণি সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র। বিজেপি’র বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার সুযোগ নিতে রাহুল গান্ধীও মাঠে নেমেছেন। জনসভায় রাজ্যের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। সেই প্রসঙ্গে সোমবার দ্বিতীয় দফার গুজরাট গৌরব যাত্রার উদ্বোধন করে অমিত বলেন, ‘কংগ্রেস বলছে কেন্দ্রের বিজেপি সরকার এই তিন বছরে গুজরাতকে কী দিয়েছে? আমি মনে করাই, গুজরাতে এইমস এসেছে। রাজকোটে হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। নর্মদা বাঁধের উচ্চতা বাড়ানোর ছাড়পত্র পাওয়া গিয়েছে। ছ’লক্ষ শহুরে গরিবকে বাড়ি দিয়েছে সরকার।’ এরপরেই রাহুলকে কটাক্ষ করে অমিত বলেন, ‘রাহুল এসব দেখতে পাচ্ছেন না। কারণ, তিনি ইতালিয় চশমা পড়ে আছেন। উন্নয়ন দেখতে গেলে চশমা বদলে গুজরাটি চশমা নিতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top