News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের বিদেশ সফর বাতিল করল পিএমও
Image

রাজ্যপালের বিদেশ সফর বাতিল করল পিএমও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর৷৷ রাজ্যপাল তথাগত রায়েক প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছে পিএমও৷ শুক্রবার তিনি রাজ্যে ফিরেছেন৷ নবমীর পূজা শেষ হতেই আগরতলা ফিরে আসেন রাজ্যপাল তথাগত রায়৷ দুর্র্গপূজায় যোগ দিতে কলকাতায় ছিলেন তিনি৷ পূজার পরেই আমেরিকায় কন্যার কাছে যাবার কথা ছিল তাঁর৷ রাজভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাতেই তিনি তাঁর সফর বাতিল করেছে৷ আচমকা ত্রিপুরার বর্তমান আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই সফর বাতিল করা যথেষ্ঠ তাতপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে, রাজনৈতিক মহলের অভিমত সামনেই রাজ্য বিধানসভার নির্বাচন, তাই এই মুহুর্তে রাজ্যপালকে বিদেশে যেতে দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এরাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ জটিল হয়ে উঠছে৷ প্রসঙ্গত, তথাগত রায় রাজ্যপাল হওয়ার আগে বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের সভাপতি ছিলেন৷ রাজ্যপালের আমেরিকা সফর বাতিল করার বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন মহল থেকে জোর আলোচনা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top