News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের ভারত-মায়ানমার সীমান্তে অসম-সন্তান এক জওয়ানের মৃত্যু
Image

অরুণাচলের ভারত-মায়ানমার সীমান্তে অসম-সন্তান এক জওয়ানের মৃত্যু

গুয়াহাটি, ২ অক্টোবর, (হি.স.) : অরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে দুর্ঘটনার কবলে পড়ে আসাম রাইফেলস-এর এক জওয়ানের মৃত্যু হয়েছে। নিহত জওয়ানের নাম পবীনচন্দ্র বোড়ো। বাড়ি গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরের ডিগারু এলাকায়। আজ সোমবার বিকেলের দিকে কফিনবন্দি নশ্বর দেহ তাঁর বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।
এক সূত্রের খবর, গত ২৭ তারিখ অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষা মায়ানমারে এনএসসিএন (কে)-এর একটি ক্যাম্পে হামলা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর কমান্ডো এবং আসাম রাইফেলস। ওই হামলাকারী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তিনিও যোগদান করেছিলেন। কিন্তু জঙ্গি-বিরোধী অভিযানের সময় দুর্ভাগ্যবশত পাহাড় থেকে নীচে নদীতে পড়ে যান পবীন্দ্রচন্দ্র। সঙ্গে সঙ্গে একদল সেনা জওয়ান তাঁকে উদ্ধার করতে নদীতে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে দু-দিন পর বোড়োর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন সেনারা। এর পর যথারীতি সেনা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্তকার্য সম্পন্ন হলে আজ তাঁর বাড়িতে তা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, বুধবার ভোর প্রায় পৌনে পাঁচটা নাগাদ অরুণাচলের লংডিং সীমান্তঘেঁষা মায়ানমারের প্রায় ১৫ কিলোমিটার ভিতরে লাংখুবস্তিতে অতর্কিত হামলা চালিয়েছিল ভারতীয় সেনা ও প্যারামিলিটারি আসাম রাইফেলস। সেনা-হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিরাও পালটা আক্রমণ চালায়। টানা চার থেকে পাঁচ ঘণ্টা দু পক্ষে গোলাগুলি চলে। এতে বেশ কয়েকজন জঙ্গি মারা যাওয়ার পাশাপাশি বহু ঘায়েল হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top