News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ৭২তম জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ৭২তম জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.) : রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ৭২তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টুইট করে রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী৷ সেই সঙ্গে তাঁর দীর্ঘায়ু কামনা করেন তিনি৷ টুইট করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ‘সাধারণ’ ও ‘দরদী’ এবং দেশের নাগরিকদের প্রতি সহানুভূতিশীল বলে উল্লেখ করেন৷ তিনি লেখেন, তার সাধারণ ও দরদী স্বভাব তাকে দেশের জনগণের কাছে প্রিয় করে তুলেছে৷ ১২৫ কোটি ভারতবাসীর প্রতি বিশেষ করে গরিব ও দুঃস্থদের প্রতি তিনি সহানুভূতিশীল৷

অন্যদিকে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ৭২তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এদিন টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানান৷

১৯৪৫ সালের ১লা অক্টোবর উত্তরপ্রদেশের কানপুরে দলিত পরিবারে জন্মগ্রহণ করেন রাম নাথ কোবিন্দ৷ কে আর নারায়ণের পর কোবিন্দ দ্বিতীয় ব্যক্তি যিনি দলিত সম্প্রদায় থেকে উঠে এসে রাষ্ট্রপতি পদে বসেন৷ এ বছর ২৫ জুলাই দেশের ১৪ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন তিনি৷ রবিবার ৭২ বছরে পা দিলেন রাম নাথ কোবিন্দ৷

এদিন সকালে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top