করাচি, ১ সেপ্টেম্বর (হি.স.): দলে সুযোগ না মেলায় স্টেডিয়ামের মধ্যে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পাকিস্তানের এক প্রথম শ্রেণির ক্রিকেটার। রবিবার এমনই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে| গুলাম হায়দার আব্বাস নামে ওই ক্রিকেটারের দাবি, মধ্যবিত্ত পরিবার থেকে সে উঠে এসেছে বলেই এই বঞ্চনা সহ্য করতে হচ্ছে। তিনি বলেন, আমাকে বলা হয়, লাহোর দলে খেলতে হলে আমাকে টাকা দিতে হবে। হায়দার আব্বাস হুঁশিয়ারি দেন, যদি এই বিষয়টি পিসিবি না খতিয়ে দেখে, তাহলে তিনি এবার গদ্দাফি স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে আত্মঘাতী হবেন। ডান-হাঁতি ওই ফাস্ট বোলার অভিযোগ করেন, দলে সুযোগ দেওয়ার জন্য নির্বাচকরা তাঁর থেকে টাকা দাবি করেন। বারবার প্রত্যাখ্যাত হওয়ায় ধৈর্য্য হারিয়ে কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। কিন্তু, আশেপাশের লোকরা তাঁকে ধরে ফেলেন।
দলে সুযোগ না মেলায় আত্মহত্যার চেষ্টা করলেন পাকিস্তানের এক ক্রিকেটার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















