News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে যৌথ সামরিক অভিযানে খতম ২২ পাকিস্তানি ও আইসিস জঙ্গি
Image

আফগানিস্তানে যৌথ সামরিক অভিযানে খতম ২২ পাকিস্তানি ও আইসিস জঙ্গি

কাবুল, ১ অক্টোবর (হি.স.) : আমেরিকা-আফগান যৌথ সামরিক হানায় খতম ২২ পাকিস্তানি ও আইসিস জঙ্গি। আফগানিস্তানের নানগড়হার প্রদেশের নাজিয়ান এবং লালপুর জেলায় এক যৌথ সামরিক অভিযানে ২২ পাকিস্তানি ও আইসিস জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

সুত্রের খবর শুক্রবার গভীর রাতে লালপুর জেলার বিলা অঞ্চলে সামরিক অভিযান চালায় আফগান স্পেশ্যাল ফোর্সের জওয়ানরা। সামরিক অভিযানে সাতজন পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি নাজিয়ান জেলার স্পিঞ্জহাই এলাকায় মার্কিন বাহিনীর পক্ষ থেকে বিমান হানায় আরও ১৫ আইসিস জঙ্গি নিকেশ হয়েছে। আইসিসের দুইটি গোপন ঘাঁটিও গুড়িয়ে দেওয়া হয়েছে এই মার্কিন বিমান হানায়।

অন্যদিকে এই হামলার বিষয়ে আফগানিস্তান এবং আমেরিকার প্রশাসনের তরফ থেকে কোন বিবৃতি প্রকাশিত হয়নি। উল্লেখ্য এই সপ্তাহের শুরুতে আফগানিস্তানের হাসকা মিনা জেলায় আমেরিকার বিমান হানায় ৫ জঙ্গি নিহত হয়েছিল।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top