News Flash

  • Home
  • Uncategorized
  • নবম ও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে গেলে লাগবে আধার কার্ড
Image

নবম ও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে গেলে লাগবে আধার কার্ড

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.) : এবার থেকে নবম ও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে গেলে লাগবে আধার কার্ড৷ খুব তাড়াতাড়ি এই নিয়ম চালু করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই৷ ২৬ সেপ্টেম্বর এই নিয়ে একটি সার্কুলার জারি হয়েছে৷ সিবিএসই-র প্রতিটি স্কুলে এই সার্কুলার ও বিস্তারিত তথ্য ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে৷

তবে তার আগে প্রতিটি স্কুলকে অনলাইন সাবমিশনের জন্য রেজিস্টার করাতে হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে৷ এর জন্য তারা অ্যাফিলিয়েশন নম্বর ব্যবহার করতে পারবে৷ এটিই তাদের ইউজার আইডি৷ নতুন যেসব স্কুলগুলি অধিভুক্ত হয়েছে, তাদের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে৷ সেখান থেকেই পাসওয়ার্ড পাওয়া যাবে বলে সার্কুলারে উল্লেখ করা আছে৷

এই প্রথমবার সিবিএসই বোর্ড রেজিস্ট্রেশনের জন্য আধার নম্বর বাধ্যতামূলক করল৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, যদি কারোর আধার নম্বর না থাকে, তাহলে আধারের এনরোলমেন্ট নম্বর দেওয়া যেতে পারে৷ ভারতীয়দের মধ্যে যাদের কাছে এই নম্বরটিও নেই কারা ব্যাঙ্কের তথ্য দিতে পারবে৷ বিদেশিদের দিতে হবে পাসপোর্ট নম্বর৷ এছাড়া বিদেশ থেকে তাদের যে সোশ্যাল সিকিউরিটি নম্বর বা আইডি নম্বর দেওয়া হয়েছে, তা দেওয়া যেতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top