ঢাকা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রসংঘের হাইকমিশনার ফর রিফিউজি (ইউএনসিঅার) সহ একাধিক উচ্চপদস্থ কর্তারা বাংলাদেশের শরণার্থী শিবির পরিদর্শন করলেন৷ মায়ানমারে গত একমাস ধরে হওয়া হিংসার কথা শোনেন তাঁরা৷
রাষ্ট্রসংঘের হাই কমিশনার ফর রিফিউজি ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে কয়েকজন সিনিয়র অফিসার শরণার্থী শিবির পরিদর্শন করেন৷ ফিলিপ্পো ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ডিরেক্টর ব্যুরো অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিক ইন্দ্রিকা রাতওয়াত্তে, মুখপাত্র কিট্টি ম্যাক কিনসে ও ডেপুটি ডিরেক্টর অফ এমার্জজেন্সি ফিলিপ ক্যামার৷ ইতিমধ্যে বাংলাদেশ সরকার ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে৷ তাদের পরিকাঠামো উন্নয়নের জন্য এই টাকা ব্যয় করা হবে৷ শুধু তাই নয়৷ বাংলাদেশে দুর্গাপুজোর খরচ কমিয়ে রোহিঙ্গাদের সাহায্য করা হবে বলে জানানো হয়েছে৷ চট্টগ্রাম ও সংলগ্ন এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ৷ এই সিদ্ধান্তের কথা দেশের সব পুজো কমিটিগুলোকে জানানো হয়েছে৷

রাষ্ট্রসংঘের প্রতিনিধিদল বাংলাদেশের শরণার্থী শিবির পরিদর্শন করল
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















