News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২১ সেপ্ঢেম্বর৷৷ ছেলে-মেয়েদের শুধু বিদ্যালয়ে পাঠালেই হবে না৷ তারা বিদ্যালয়ে যাচ্ছে কিনা, ঠিকভাবে পড়াশোনা করছে কিনা, কোথায় সমস্যা আছে তা সব সময় খোঁজ নিতে হবে৷ কাঁঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতল পাকাবাড়ির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিভাবকদের প্রতি একথা বলেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আমাদের দেশে বর্তমানে ধর্ম, সম্প্রদায়ের নামে মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ এর উদ্দেশ্য হলো সংঘবদ্ধভাবে মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পাওয়ার দাবি করতে না পারে৷ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে৷ এমনকি ছোট ছোট ছেলে-মেয়েদের মনেও বিভেদের বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে রাজ্যে বামফ্রন্ট সরকারে আসার পর সব ছেয়েমেয়েদের বিদ্যালয়ের আঙ্গিনায় আনার কাজ শুরু করে৷ বর্তমানে রাজ্য সরকার রাজ্য বাজেটের বেশিরভাগ অংশ শিক্ষা খাতে ব্যয় করছে৷ সারা রাজ্যেই শিক্ষার পরিকাঠামো অনেক সম্প্রসারিত এবং উন্নত হয়েছে৷ তাই ছাত্র-ছাত্রীদের আরও ভাল করে পড়াশোনা করতে হবে৷ শিক্ষক-শিক্ষিকাগণকে নিজের সন্তানের মতো ছাত্র-ছাত্রীদের ভালোবাসতে হবে৷ রাজ্যের সর্বত্র শান্তি, সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷
বিদ্যালয়ের নতুন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৩২ লক্ষ টাকা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম৷ বিধায়ক শ্যামল চক্রবর্তী, জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top