News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলের এখনই কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়া উচিত, বললেন বীরাপ্পা মইলি
Image

রাহুলের এখনই কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়া উচিত, বললেন বীরাপ্পা মইলি

হায়দরাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরাপ্পা মইলি বলেছেন, রাহুল গান্ধীর অবিলম্বে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়া উচিত। তা দল ও দেশের পক্ষে ভাল হবে। রাহুল সব হিসেব বদলে দেবেন। তিনি নতুন কৌশল ও কার্যপদ্ধতি নিয়ে তৈরি।
সম্প্রতি রাহুল বলেছেন, দল যদি তাঁকে দায়িত্ব নিতে বলে, তাহলে তিনি তৈরি। এদিন এই প্রসঙ্গে মইলি বলেন, কংগ্রেসের সবাই মনে করেন, রাহুলের উত্তরণে বিলম্ব হয়েছে। এখন তিনি সাংগঠনিক নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। এ মাসের মধ্যেই সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ হওয়ার কথা। এরপর এআইসিসি স্তরে নির্বাচন হবে। সেই নির্বাচনের পরেই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল করার জন্য রাহুল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বলে দাবি মইলির।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top