News Flash

  • Home
  • Uncategorized
  • ইউএস ওপেনে মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন আমেরিকার স্লোয়ান স্টিফেন্স
Image

ইউএস ওপেনে মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন আমেরিকার স্লোয়ান স্টিফেন্স

নিউইয়র্ক, ১০ সেপ্টেম্বর (হি.স.) : ইউএস ওপেনে মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন আমেরিকার স্লোয়ান স্টিফেন্স। ফাইনালে তিনি দাঁড়াতেই দিলেন না স্বদেশী ম্যাডিসন কায়েসকে। খেলার ফল স্টিফেন্সের পক্ষে ৬-৩, ৬-০। মাত্র ১ ঘণ্টায় ম্যাচ জিতে নিলেন। জীবনে প্রথমবার কোনও গ্র্যাান্ড স্লামের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হলেন স্টিফেন্স। রানার্স ম্যাডিসনেরও এটাই প্রথম গ্র্যানন্ড স্লাম ফাইনাল। অতীতে ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন স্টিফেন্স। যা ছিল এতদিন তাঁর সেরা পারফরম্যান্স। ১৫ নম্বর বাছাই ম্যাডিসন ২০১৫-তে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে গিয়েছিলেন। তারপর উঠলেন ২০১৭-তে ইউএস ওপেনের ফাইনালে। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। ফাইনালে স্টিফেন্সের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। প্রথম সেটে তাও কিছুটা লড়েছিলেন। দ্বিতীয় সেটে একেবারে আত্মসমর্পণ করলেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top