News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক কিনে না দেয়ায় গায়ে আগুন দিল অভিমানি ছেলে
Image

বাইক কিনে না দেয়ায় গায়ে আগুন দিল অভিমানি ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ বাইক কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমানে গায়ে আগুন দিল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে শহরতলীর আড়ালিয়া এলাকায়৷ বর্তমানে অগ্ণিদগ্দ প্রসেনজিৎ দাস জি বি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, প্রসেনজিতের বাবা প্রয়াত৷ মা একাই সংসার চালান বহু কষ্টে৷ কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছেন ধারদেনা করে৷ মেয়ের বিয়ের পর থেকেই ছেলে প্রসেনজিৎ বায়না ধরে তাকে বাইক কিনে দিতে হবে৷ এনিয়ে প্রতিদিনই মায়ের সাথে ঝগড়া করে প্রসেনজিৎ৷ গতকাল রাতেও মায়ের সাথে তার ঝগড়া হয়৷ শুক্রবার সকালে বাড়ির লোকজনের অলক্ষ্যে নিজ বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে প্রসেনজিৎ আগুন ধরিয়ে দেয়৷ পরে আশেপাশের লোকজন  তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন৷ চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সংকটজনক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top